ডেস্ক রিপাের্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষে আজ ৩১ মে ২০২৫ শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক যুদ্ধাপরাধী আলবদর কমান্ডার ও জামাত নেতা এ টি এম আজহারের বিরুদ্ধে মৃত্যুদন্ডের সাজা নিশ্চিত করা রায়ের উপর রিভিউ আপিলে রাষ্ট্র পক্ষ ও অপরাধী পক্ষ, বাদি পক্ষ ও বিবাদি পক্ষ, এবং বিচারক পক্ষ নজিরবিহীনভাবে একাকার হয়ে যুদ্ধাপরাধের সাজা বাতিল করে মুক্তি দেয়ার ঘটনা বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে কলংকজনক ঘটনা।
জাসদের বিবৃতিতে বলা হয়, যে ন্যায্যতার ভিত্তির উপর স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত সেই ন্যায্যতার ভিত্তিকে আঘাত করেছে যুদ্ধাপরাধী জামাত নেতা আজহারের সাজা বাতিলের ও মুক্তির ঘটনা। বিবৃতিতে বলা হয়, এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়, ২০০৯ সাল থেকে যে জামাত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে হাত মিলিয়ে আন্দোলনের নামে ধারাবাহিক আগুনসন্ত্রাস ও জঙ্গী হামলা চালিয়েছিল, ২০২৪ এর জুলাইয়ে সেই জামাত নিজেদের পরিচয় লুকিয়ে সাধারণ শিক্ষার্থীদের কোটা আন্দোলনে অনুপ্রবেশ করে জঙ্গী হামলা ও উত্থান ঘটিয়ে ৫ আগস্ট রাষ্ট্র—সরকার—বিচার বিভাগ দখল করে নিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে।
জাসদের বিবৃতিতে আরও বলা হয়, এই জামাত একদিকে দেশের উচ্চ আদালত ও আইনকে পদদলিত ও নিয়ন্ত্রণ করে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের ছাড়িয়ে নিচ্ছে; অন্যদিকে বেআইনি ও উদ্দেশ্য প্রণোদিতভাবে গঠিত ট্রাইব্যুনালে মিথ্যা মামলার প্রহসনের বিচারে সাজানো রায় দিয়ে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অগ্রসেনাদের বিচারিক হত্যার জন্য তোড়জোড় করছে। জাসদের বিবৃতিতে বাংলাদেশের রাষ্ট্রের ভিত্তির উপর আঘাতকারী ক্ষমতা জবরদখলকারী জামাত ও জঙ্গিদের মবের মুল্লুকের অবসানে সকল দেশপ্রেমিক রাজনৈতিক—সামাজিক শক্তি—ব্যক্তিকে ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থান গ্রহণের আহবান জানানো হয়।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments