ডেস্ক রিপোর্ট: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৭৯টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪২ জন, লালবাগ বিভাগ ৪১ জন, ওয়ারী বিভাগ ৪৬ জন, মতিঝিল বিভাগ ৩৯ জন, তেজগাঁও বিভাগ ৬২ জন, মিরপুর বিভাগ ১১৮ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩৮ জন, গোয়েন্দা বিভাগ ৫ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ২টি সুইচ গিয়ার চাকু, ৩৮৬ পিস ইয়াবা, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ২টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন, ১টি এসএসডি কার্ড ও ১টি ল্যাপটপ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মোঃ আকতার হোসেন।
ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসনে ১৩ বছর বয়সী মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মো. মাছুদ (২৭) নামের প্রতিষ্ঠানটির মুহতামিমকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে চরভদ্ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় দুই তরুণীর ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে চাঁদা দাবি এবং ছবি বিকৃত করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এই ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারসহ এক ছিনতাইকারীকে আটক করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন পুলিশ। আটককৃত ব্যক্তির নাম আব্দুল পারভেজ হৃদয় (২২)।যাত্রাবাড়ী ট্রাফিক জোন ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগ ...
সব মন্তব্য
No Comments