যাত্রাবাড়ীতে ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার, ছিনতাইকারী আটক

প্রকাশ : 01 Oct 2026
যাত্রাবাড়ীতে ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার, ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারসহ এক ছিনতাইকারীকে আটক করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন পুলিশ। আটককৃত ব্যক্তির নাম আব্দুল পারভেজ হৃদয় (২২)।


যাত্রাবাড়ী ট্রাফিক জোন সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আনুমানিক সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে যাত্রাবাড়ী ২ নম্বর সিগন্যাল এলাকায় অবৈধ ফলের মার্কেট উচ্ছেদ অভিযান পরিচালনা করছিল পুলিশ। এ সময় স্থানীয় লোকজনের চিৎকার শুনতে পান দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা। স্থানীয়রা জানান, এক ব্যক্তি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাচ্ছে।


পরে তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীকে ধাওয়া করে স্থানীয় জনগণের সহায়তায় হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।


এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

সম্পর্কিত খবর

;