উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল উজিরপুরের গরুচোর এয়ারপোর্ট থানায় গ্রেফতার। গ্রেফতারকৃত উজিরপুর উপজেলার দক্ষিণ শিকারপুর গ্রামের ৬নং ওয়ার্ডের মৃত হীরালাল শীলের ছেলে গরু ব্যবসায়ী গোপাল চন্দ্র শীল (৪২), ধামসর গ্রামের ৭নং ওয়ার্ডের মৃত আঃ খালেক বেপারীর ছেলে লিটন বেপারী(৪০), একই এলাকার মৃত বিভাস হালদারের ছেলে মিন্টু হালদার(৩৫)কে হাতেনাতে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ। এ সময় তাদের স্বীকারোক্তি অনযুাযী চোর চক্রের মূল হোথা ধামসর গ্রামের ৭নং ওয়ার্ডের মোশারফ হাওলাদারের ছেলে মাসুম হাওলাদারের নাম তারা স্বীকার করে। ইয়ারপোর্ট থানা সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানাধীন মঙ্গলহাটা গ্রামে সরব আলী কাজীর ছেলে ইউনুস আলী কাজী ২টি গরু লালন পালন করতেন। গত ২২ অক্টোবর রাতে গোয়ালঘর থেকে গরুদুটি চোরচক্র নিয়ে পালিয়ে যায়। এর পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর রাত ১১ টায় এয়ারপোর্ট থানার রামপট্টি এলকার দোয়ারিকা ব্রীজের পূর্ব পাশে ২জন ব্যক্তি গরু নিয়ে পালিয়ে যাচ্ছে বলে খবর পায়। এদের কাছে গরুর মালিক ইউনুস আলী গরু কোথায় পেয়েছে জিজ্ঞেস করলে তারা ক্রয় করেছে বলে জানায়। এ সময় এয়ারপোর্ট থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে থানা পুলিশ তাৎক্ষণিক ৩জন ব্যক্তিকে গরুসহ আটক করে থানায় নিয়ে যায়। এ সময় আটককৃত ব্যক্তিরা তাদের চোরাইকৃত গরু উজিরপুর থানার ধামসর গ্রামের ৭নং ওয়ার্ডের মোশারেফ হাওলাদারের ছেলে মোঃ মাসুম হাওলাদার (৪২) এর ফার্মে আরো অনেক চোরাই গরু রয়েছে বলে জানায়। এ ব্যাপারে ১ নভেম্বর এয়ারপোর্ট থানায় ৪জনকে আসামী করে একটি মামলা দায়ের করে গ্রেফতারকৃত গোপাল চন্দ্র শীল, লিটন বেপারী, মিন্টু হালদারকে জেল হাজতে প্রেরণ করা হয় এবং মাসুম হাওলাদার পলাতক রয়েছে। কিছুদিন পূর্বে উজিরপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের গাছ ব্যবসায়ী সবুজ বেপারীর ২টি গর্ভবতী গরু চুরি হয়। উজিরপুর উপজেলা থেকে প্রায় অর্ধ শতাধিক গরু চোরচক্র চুরি করে পালিয়ে যায় বলে এলাকাবাসী জানায়। এয়ারপোর্ট থানার নবযোগদানকৃত অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন জানান, দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে গরু চোরচক্র প্রচুর গরু নিয়ে পালিয়ে যায়। অবশেষে এই চোরচক্রকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পলাতক চোরচক্রের মূলহোথা মাসুম হাওলাদারকে গ্রেফতারের চেষ্টা চলছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments