আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ৩০ জন মারা গেছে । শনিবার সংবাদমাধ্যমে এ খবর জানা গেছে।
মিডিয়া আউটলেট দ্য নিউজমিনিটের খবরে বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশে শুক্রবার তিনটি বাস বন্যার পানিতে ভেসে যাওয়ার পর উদ্ধারকারী দল বেশকিছু মৃতদেহ উদ্ধার করেছে। অন্তত ১৮ জন এখনও নিখোঁজ রয়েছে।
ভারতে অক্টোবর থেকে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ভ’মিধসে উল্লেখ সংখ্যক লোক মারা গেছে। আরো বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে।
এদিকে কেরালায় গত মাসে প্রবল বৃষ্টির কারণে অন্তত ৪২ জন মারা গেছে।
বিশ্লেষকরা বলছেন, বাঁধ, বন উজাড় এবং অত্যধিক উন্নয়ন কর্মকান্ডের কারণে দক্ষিণ এশিয়া জুড়ে জলবায়ু পরিবর্তনের ফলে অপ্রত্যাশিত ও চরম আবহাওয়া বিরাজ করছে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। দেশটির প্রতিটি অঙ্গরাজ্যে স্থানীয় সময় অনুযায়ী ধাপে ধাপে ভোট গ্রহণ শেষ হয়। এবারের নির্বাচনকে প্রেসিডেন্ট ডোনাল ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কেশম দ্বীপে সোমবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এ ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
সব মন্তব্য
No Comments