চট্টগ্রাম অফিস: বিশ্বমানের স্বাস্থ্যসেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব হার্ট দিবস ২০২৩ উপলক্ষ্যে সম্প্রতি পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগে একটি স্পেশাল পেশেন্ট ফোরাম আয়োজন করে।
পেশেন্ট ফোরামে সবার উদ্দ্যেশ্যে স্বাগত বক্তব্য দেন এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ- এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. রত্নদ্বীপ চাস্কার; হসপিটালের ডিপার্টমেন্ট ওভারভিউ দেন উক্ত হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. তাহেরা নাজরীন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম এর চিফ অপারেটিং অফিসার সামির সিং।
স্বাগত বক্তব্যে এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ- এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. রত্নদ্বীপ চাস্কার বলেন "সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিশু হৃদরোগ বিভাগের বিনামূল্যের এই বিশেষ প্যাকেজটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত "
উক্ত অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটাল ঢাকা ও এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম এর শিশু হৃদরোগ বিভাগের প্রধান ডা. তাহেরা নাজরীন বলেন, “এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে প্রতিবছরের মতো এবারও বিশ্ব হার্ট দিবস ২০২৩ উপলক্ষ্যে আমরা পেশেন্ট ফোরাম আয়োজন করেছি। শিশুদের হৃদরোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে আমাদের সংঘবদ্ধভাবে কাজ করে যেতে হবে। শিশু হৃদরোগ চিকিৎসাযোগ্য ও প্রতিরোধযোগ্য। এভারকেয়ার শিশু হৃদরোগ বিভাগে আমরা শিশুদের হৃদরোগ-এর সকল প্রকারের সেবা প্রদান করছি। আমাদের শিশু হৃদরোগ বিভাগ, হাসপাতাল চালু হওয়ার শুরু থেকেই সুবিধাবঞ্চিত শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে ডিভাইস এবং বেলুন-এর মাধ্যমে হার্টের জন্মগত ছিদ্র বন্ধ করা এবং ত্রুটিযুক্ত ভাল্ভের চিকিৎসা সেবা প্রদান করে আসছে ।
স্টাফ রিপোর্টার: দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২৮ জুলাই সকাল ৮টা থেকে ২৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মৃত্যু ৩ জন এবং নিশ্চিত হামে মৃত্যু ০ জন।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহালের প্রক্রিয়ায় ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ২৭ মে হাসপাতালটির পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একই দিনে ছয় ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্যে এ চিত্র জানা গেছে ...
সব মন্তব্য
No Comments