ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহম্মদ শাহ আলম বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত বাজেট প্রস্তাবকে ৯৯% মানুষের স্বার্থবিরোধী, গতানুগতিক, আমলাতান্ত্রিক আখ্যায়িত করেছেন। করোনা মহাবিপর্যয়কালে পীড়িত মানুষকে বাঁচানোর জন্য স্বাস্থ্য খাতের প্রাধান্য পাওয়া উচিত হলেও প্রকৃত অর্থে তা করা হয়নি। করোনা বিপর্যয় মোকাবেলার পাশাপাশি করোনার কারনে সৃষ্ট জনজীবনের সংকট কাটিয়ে ওঠার লক্ষ্য নির্ধারণে এই বাজেটে ব্যর্থ হয়েছে। এই বাজেটে ৯৯% সাধারণ মানুষের জীবন-জীবিকা-রুটি-রুজিসহায়-সম্পদ লুটপাট করে মুষ্ঠিমেয় ১% লুটেরা ধনীকদের স্বার্থ রক্ষার ব্যবস্থা করা হয়েছে। বাজেটকে সাম্রাজ্যবাদ ও লুটেরা ধনিক শ্রেণির স্বার্থ রক্ষার গণবিরোধী দলিল আখ্যায়িত করে সিপিবির পক্ষে তা প্রত্যাখান করেন।
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের কারাভোগ শেষে মুক্তিলাভ উপলক্ষে আজ ৩ নভেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার:ক্ষমতায় এসে জনগণের সমস্যা সমাধানে সরকার ব্যর্থ হচ্ছে। তারা বলেছিল, তাদের একটি পরিকল্পনা আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে, সরকারের পরিকল্পনা শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো এবং জনগণকে দুর ...
স্টাফ রিপোর্টার: ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন, ততদিন বর্তমান সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. ...
স্টাফ রিপোর্টার: সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে চলমান শ্রমিক বিক্ষোভ ও দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত প্রায় ৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রে ...
সব মন্তব্য
No Comments