সাভার (ঢাকা) প্রতিনিধি: আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে পারবে না বলে জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিক উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয় । আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন।যাকে ইচ্ছা ধ্বংস করেন। সেই প্রতিফলন ঘটেছে আওয়ামী লীগের উপর। গত ১৭ বছরে স্বৈরাচারী হাসিনা সরকার চেষ্টা করেছিলে বিএনপিকে পুরোপুরি ধ্বংস করা। কিন্তু ,আল্লাহর অশেষ রহমতে তা পারেনি। পারবেও না কোনদিন। ১৮ কোটি জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিএনপি আবারো সরকার গঠন করবে ইনশাল্লাহ। তার পুত্র ব্যারিস্টার অমি ঢাকা ২ আসন থেকে নির্বাচন করবে বলেও তিনি জানিয়েছেন। তিনি আরো বলেন, আমার বিশ্বাস আপনারা এই আসন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে ব্যারিস্টার অমিকে নির্বাচিত করবেন। সাভারের হেমায়েতপুরের পূর্বহাটি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মোহাম্মদ জামাল উদ্দিন সরকার, সাবেক চেয়ারম্যান তেঁতুলঝোড়া পরিষদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মইনুল হোসেন বিল্টু। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবনেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন। অনুষ্ঠানে ঢাকা দুই আসনের বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী ছাড়াও ঢাকা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments