ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় মেহেদী হাসান (১২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে শহরের পশ্চিম পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান জেলার বিজয়নগর উপজেলা পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামের ভুইয়াবাড়ির মোঃ আবু বক্করের ছেলে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, মেহেদী হাসান শহরের পশ্চিম পাইকপাড়া বোর্ডিং মাঠ সংলগ্ন এলাকার ব্রাহ্মণবাড়িয়া মডেল মাদ্রাসার ৫ শ্রেণীর ছাত্র ছিলো এবং মাদ্রাসার আবাসিক ভবনে থেকে পড়াশুনা করত। শুক্রবার মাদ্রাসা সাপ্তাহিক বন্ধ থাকায় মেহেদীসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীরা ভোরে খেলাধুলা শেষে আবাসিক ভবনে ফিরে যায়। এর কিছুক্ষণ পর ভবনের নীচে সড়কে শোরগোল শুরু হলে জানা যায়, মাদ্রাসা শিক্ষার্থী ছাদ থেকে পড়ে গেছে। পরে মাদ্রাসার শিক্ষক আহতাবস্থায় মেহেদী হাসানকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কর্তৃপক্ষ আরো জানায়, ঘটনাটি কিভাবে ঘটেছে তার খোঁজখবর নেয়া হচ্ছে।
এদিকে, নিহতের নানা নজরুল ইসলাম জানান, মাদ্রাসা কর্তৃপক্ষের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসেছি। কিভাবে এই ঘটনা ঘটেছে তা জানানেই।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তানভীর আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্ত চলছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের নদীভিত্তিক পর্যটনের লক্ষ্যে প্রথমবারের মতো কাঠের তৈরি ঐতিহ্যবাহী বিলাসবহুল নৌ-তরী ‘কুইন অব উলানিয়া’ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার বিকেলে কীর্তনখোলা নদীতে অনুষ্ঠানের ...
মো. মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি: জেলার কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ছয়লেন মহাসড়কের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসটার্মিনাল থেকে ইল্লা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মহাসড়কজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হ ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামে দৃষ্টি প্রতিবন্ধী মো. দুলাল মিয়ার পৈতৃক ও ওয়ারিশি সম্পত্তি এবং বড় ভাই নূরে আলমের ক্রয়কৃত জমি অবৈধভাবে দখলচেষ্ ...
সব মন্তব্য
No Comments