চট্টগ্রাম অফিস: বিশেষ গোয়েন্দা সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, বান্দরবানের রুমার দুর্গম সীমান্তবর্তী দোপানিছড়া এলাকা সংলগ্ন গহীন জঙ্গলে একটি আস্তানা স্থাপন করে একদল পাহাড়ী সন্ত্রাসী তাদের কার্যক্রম চালাচ্ছে। এ প্রেক্ষিতে বিজিবির রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক, পিপিএম, পিএসসি'র নেতৃত্বে বান্দরবানের রুমার দুর্গম সীমান্তবর্তী দোপানিছড়া এলাকার আনুমানিক ৫.৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সীমান্ত সংলগ্ন পাহাড়ি গহীন জঙ্গলে একটি সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে ২ টি অটোমেটিক কারবাইন অ্যাসল্ট রাইফেল, ১টি সেমি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, ৩ টি এসবিবিএল, ২১ রাউন্ড তাজা গুলি, ০১টি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন, ০১টি অত্যাধুনিক প্রযুক্তির সিগন্যাল জ্যামার, ০১টি অডিও/ভিডিও রেকর্ডার, ০১টি ভিডিও ক্যামেরা, ০১টি অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর গোয়েন্দা বোতাম ক্যামেরা, ০১টি key ডিভাইস হিডেন ভিডিও রেকর্ডার, ০১টি দূরবীণ,০২টি ওয়াকিটকি, ০১টি ল্যাপটপ, ০২টি পাওয়ারফুল লাইট, ০১টি সোলার সিস্টেম, ০১টি আকাশ টিভি রিসিভার ও ০১টি আমব্রেলা, ০২টি এন্ড্রয়েড মোবাইল, ০২টি বাটন মোবাইল, দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র, বাংলা মদ, ০১টি হেলমেট এবং রান্না করার প্রয়োজনীয় উপকরণ এবং রসদ সামগ্রী উদ্ধার করা হয়।
এছাড়াও বর্ণিত স্থানে অবজারভেশন পোস্ট, পরিখা, অস্থায়ী অস্ত্রাগার, বিশ্রামাগার, কুক হাউজ ইত্যাদির সন্ধাষ পাওয়া যায় যার সবকিছু সমূলে ধ্বংস করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের ফলে বিশ্বে যে নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা মোকাবিলায় যুবসমাজকে উপযুক্ত জ্ঞান ও দক্ষতা দিয়ে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্ ...
ডেস্ক রিপোর্ট: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই মূল পরিচয়-আমরা সবাই ‘বাংলাদেশি’। এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘সহায়ক পরিবেশ’ তৈরির বিষয়ে ঢাকার বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।ক ...
সব মন্তব্য
No Comments