সুনামগঞ্জ প্রতিনিধি: আইএম এফ এর নীতি নির্দেশে দেশ চালানো চলবেন। দ্রব্য মূল্যের কষাঘাতে জনজীবন বিপর্যস্থ। বাজার সিণ্ডিকেটের কারণে চাল,ডাল তেল,গ্যাস জীবন রক্ষাকারী ঔষধের দামসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম দফায় দফায় বৃদ্ধি পাওয়ায় মানুষের জীবনে নাবিস্বাস উঠেছে । জনদোর্ভোগ কমাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে। সবার জন্য সর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালু করতে হবে । দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত সমাবেশে শুক্রবার বিকালে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ এসব কথা বলেন। দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটি।
শুক্রবার বিকাল ৪ টায় রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বেড় হয়ে সুনামগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আলফাত উদ্দিন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, আমির উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, দপ্তর সম্পাদক বিনন্দ কর বারকি শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি নাসির মিয়ার, প্রবিন সদস্য নাসু মিয়া,, স মিল শ্রমিক সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মনির মিয়া।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্যের কারণে স্বল্প আয়ের শ্রমিক জনতা দিশেহারা। চাল-ডাল, আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যেমূল্যের সঙ্গে তাদের আয়ের কোনো সামঞ্জস্য নেই। ফলে অনেক শ্রমিক অনাহারে দিনাতিপাত করতে বাধ্য হয়। অবিলম্বে সরকারকে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আহবান।
ডেস্ক রিপোর্ট: পরস্পরের প্রতি সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে শনিবার পথশিশু, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষের জন্য ফল উৎসবের আয়োজন করেছে গুলশান সোসাইটি। বিচারপতি শাহাবুদ্দ ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুরে বহুল আলোচিত ও সমালোচিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও) ডা. এস এম মাইদুল ইসলাম অবশেষে বদলি ...
মাহমুদুর রহমান (তুরান), ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, সার, আমন ধানের বীজ ও কৃষি উপকরণ বি ...
সব মন্তব্য
No Comments