ডেস্ক রিপোর্ট: বিদ্রোহীদের অগ্রযাত্রা ঠেকাতে পুরো ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাজধানী আদ্দিস আবাবার বাসিন্দাদের শহর রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) এসব জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইথিওপিয়ার গণমাধ্যমে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী টিপিএলএফ গোষ্ঠীর দ্বারা সংঘটিত নৃশংসতা থেকে বেসামরিক নাগরিকদের রক্ষা করার লক্ষ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
দেশটির জাস্টিস মিনিস্টার গেডিওন টিমোথিওস বলেন, আমাদের দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও ঐক্য মারাত্মক বিপদের সম্মুখীন। আমরা স্বাভাবিক আইন প্রয়োগকারী সিস্টেম এবং পদ্ধতির মাধ্যমে এই বিপদ দূর করতে পারব না।-ইত্তেফাক
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। দেশটির প্রতিটি অঙ্গরাজ্যে স্থানীয় সময় অনুযায়ী ধাপে ধাপে ভোট গ্রহণ শেষ হয়। এবারের নির্বাচনকে প্রেসিডেন্ট ডোনাল ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কেশম দ্বীপে সোমবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এ ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
সব মন্তব্য
No Comments