বেনাপোল প্রতিনিধি: কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
রোববার ১১ অক্টোবর সকাল ১১টার দিকে ভারতের কলকাতা থেকে তার মরদেহ বেনাপোল চেকপোস্টে এসে পৌঁছায়। ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ গ্রহণ করেন তার বড় ভাই নাসিমুল হায়দার চৌধুরী মিল্টন। এ সময় পুলিশ, বিজিবি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই বেনাপোল চেকপোস্ট ও আশপাশের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ৯ অক্টোবর তিনি মারা যান।
তিনি আরও জানান, ২০২৪ সালের ১৯ আগস্ট পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হরিদাসপুর স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন রোটন। এরপর থেকে চিকিৎসার জন্য কলকাতায় অবস্থান করছিলেন।
মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে। তিনি ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
স্টাফ রিপোর্টার: ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর দলটির অনেক কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের নেতাকর্মীও দেশ ছাড়েন। বিভিন্ন দেশে অবস্থান করছেন ( ...
যশোর অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোঃ মোবারক হোসাইন বলেছেন, বর্তমান সরকার মাত্র সাত মাসেই বিগত ফ্যাসিবাদী সরকারকেও হার মানিয়েছে। দেশের ...
স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদসহ স্বৈরাচারবিরোধী আন্দোলনে আত ...
পঞ্চগড় প্রতিনিধি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমরা কোনো মাহফিলের বিরুদ্ধে নই। বরং মাহফিলকে সহযোগিতা করতে চাই। কিন্তু মাহফিলের নামে সরকারের বিরুদ্ধে চক্রান্ত বা ষড়যন্ত্র করা হলে, সর ...
সব মন্তব্য
No Comments