স্টাফ রিপোর্টার: রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রোববার ১১ অক্টোবর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন- রাষ্ট্র সংলাপ ফোরাম নামে একটি সংগঠনের সদস্যসচিব আ ন ম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, উসকানিমূলক বক্তব্য এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে।
এর আগে শনিবার দুপুরে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে ওই সংগঠনের ব্যানারে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে চুনকালি দেওয়ার চেষ্টা করেন আয়াসসহ কয়েকজন। খবর পেয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক আবদুল খালেক ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন। প্রথমে তাদের শাহবাগ থানায় নেওয়া হয় এবং পরে বিশৃঙ্খলা এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ডিবি হেফাজতে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সেগুনবাগিচা এলাকার ফুটপাত দখলমুক্ত করে। এরপর ফুটপাত সংলগ্ন দেয়ালে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়। দেয়ালটিতে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ জন গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়। পরে ফুটপাতটি পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, বসানো হয় নতুন ডাস্টবিন ও বিশ্রামের জন্য বেঞ্চ।
এদিকে আ ন ম আয়াস এর আগেও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে নানা কর্মকাণ্ড এবং ধানমন্ডি ৩২ নম্বর কেন্দ্রিক ঘটনায় আলোচনায় এসেছিলেন।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৪৪৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। শনিবার ১০ অক্টোবর দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পর ...
স্টাফ রিপোর্টার: ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক হয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস। শনিবার ১০ অক্টোবর দু ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহজাহানপুরে মোহাম্মদ ফকরুল হাসান ফরহাদ (৪৪) কে গলা কেটে হত্যার ঘটনায় নিহতের বড় বোন ও ভগ্নিপতিকে গ্রেফতার করেছে পুলিশ।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলি ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।বুধবার (০৮ অক্টোবর ২০২৬) ডিএমপি ...
সব মন্তব্য
No Comments