দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরের দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত দিয়ে নদীপথে ৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। ওই ৪ জন নৌকায় করে মুন্সিগঞ্জ সীমান্তে পৌঁছালে বিষয়টি টের পান স্থানীয় জনতা ও বিজিবি সদস্যরা।
পরে বিজিবি তাৎক্ষণিকভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়। মাথাভাঙ্গা নদী পার করে সীমান্ত পিলার ১৫৩/৯-এস থেকে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য করা হয় ওই ৪ জনকে। এরপর তারা ভারতীয় ভূখণ্ডে ফসলি ক্ষেতের ভেতর অবস্থান করলে সকাল সাড়ে ৯টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ উদয়কিষাণ ক্যাম্পের সদস্যরা তাদের ক্যাম্পে নিয়ে যায়।
এর আগে শনিবার সকালে একই উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে নিজের ক্ষেতে কাজ করছিলেন কৃষক সাহাজুল (৩০)। এ সময় ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নাসিরাপাড়া ক্যাম্পের সদস্যরা বিনা উসকানিতে গুলি ছুড়লে ওই কৃষক আহত হন। খবর পেয়ে জামালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা পাল্টা গুলি ছোড়েন। এতে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিএসএফের আমন্ত্রণে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদের মুখে বিএসএফ ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে।
পুশইনের বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা ও কার্যকর তৎপরতার কারণে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবির দৃঢ় অবস্থানের মুখে ৪ জন নাগরিককে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য করা হয়। অবৈধ পুশইনের প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়েছে। সীমান্তে বিএসএফের যে কোনো তৎপরতা রুখতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং এখন প্রতিবাদের ভাষা আগের চেয়ে আরও শক্ত করা হয়েছে।
পুশইন ঠেকানোর পর সীমান্তে বিজিবির নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতা ও কর্মকর্তাদের দেশত্যাগের প্রেক্ষাপটে ভারতে অবস্থানরত সংশ্লিষ্টদের প্রত্যর্পণ ইস্যু ...
স্টাফ রিপোর্টার: ভারতীয় ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নির্দেশনা অনুসারে, একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না। আবেদনকারী ...
স্টাফ রিপোর্টার: গতকাল ৪ অক্টোবর ২০২৬ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুতিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র/ড্রোনের আঘাতে বাংলাদেশি নাগরিক মোঃ সজিব হোসেন মৃত্যুবরণ কর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় এক ব্যক্তিকে বিএসএফ পুশইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় জনতার বাধায় তা ব্যর্থ হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত দিয়ে ওই ...
সব মন্তব্য
No Comments