স্টাফ রিপোর্টার: ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর দলটির অনেক কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের নেতাকর্মীও দেশ ছাড়েন। বিভিন্ন দেশে অবস্থান করছেন (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি অংশ।
সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে ডিসেম্বর মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন নিয়ে আলোচনা চলছে। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ সমর্থকদের মধ্যেও ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনা শোনা যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বক্তব্যের বরাতে দাবি করা হয়েছে, পলাতক নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থাকলেও ডিসেম্বরকে কেন্দ্র করে নতুন কৌশলে এগোনোর কথাও আলোচনায় আসছে।
অপরদিকে বিএনপি কার্যালয়ে ছাত্রদলের ডাকা এক প্রেস ব্রিফিংয়ে ছাত্রদল নেতা আমান আওয়ামী লীগ কর্মীদের দেশে ফেরা ও রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধের বিষয়ে বক্তব্য দেন বলে জানা গেছে। এছাড়া ঢাকা মহানগর যুবদলের নেতারাও এ বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
গত ২৮ অক্টোবর ২০২৬ আওয়ামী লীগ সন্দেহে প্রায় ৪০০ নেতাকর্মীকে আটকের তথ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন জেলা ও থানা এলাকায় প্রতিদিন আটকের খবর পাওয়া যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, মামলা ও হয়রানির অভিযোগও উঠছে।
অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত সাবেক ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা ও নিউমার্কেট থানা ছাত্রলীগের সাবেক কর্মী মো. ইউসুফ রানা অভিযোগ করেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগের আত্মপ্রকাশের পরিকল্পনার গুঞ্জনের পর থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম, ফেক আইডি এবং অপরিচিত নম্বর থেকে জীবননাশের হুমকি পাচ্ছেন।
তিনি জানান, গত কয়েক মাস ধরে হুমকিগুলো উপেক্ষা করে এলেও বর্তমানে দেশে ফেরা নিয়ে তিনি নিরাপত্তা শঙ্কায় রয়েছেন। একটি গণমাধ্যমকে দেওয়া অনলাইন সাক্ষাৎকারে তিনি দাবি করেন, দেশে ফিরলে গ্রেপ্তার, হয়রানি, মোরাল পুলিশিং ও মব সহিংসতার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। দেশে ফেরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তার এই শঙ্কা আরও বেড়েছে।
বেনাপোল প্রতিনিধি: কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।রোববার ১১ অক্টোবর সকাল ১১টার দিকে ভার ...
যশোর অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোঃ মোবারক হোসাইন বলেছেন, বর্তমান সরকার মাত্র সাত মাসেই বিগত ফ্যাসিবাদী সরকারকেও হার মানিয়েছে। দেশের ...
স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদসহ স্বৈরাচারবিরোধী আন্দোলনে আত ...
পঞ্চগড় প্রতিনিধি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমরা কোনো মাহফিলের বিরুদ্ধে নই। বরং মাহফিলকে সহযোগিতা করতে চাই। কিন্তু মাহফিলের নামে সরকারের বিরুদ্ধে চক্রান্ত বা ষড়যন্ত্র করা হলে, সর ...
সব মন্তব্য
No Comments