আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা রোববার করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়েছেন । প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে এতথ্য নিশ্চিত করেন। খবর এএফপি’র।
বিবৃতিতে বলা হয়, রোববার সকালে কেপ টাউনে সাবেক প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্কের জন্য আয়োজিত রাষ্ট্রীয় স্মরণ সভা থেকে আসার পর রামাফোসা শারীরিকভাবে কিছুটা খারাপ অনুভব করলেও তিনি মানসিকভাবে শক্ত রয়েছেন এবং চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। তিনি দুই ডোজ টিকা নিয়েছেন।
করোনাভাইরাসের দ্রুত পরিবর্তনশীল ওমিক্রম ভ্যারিয়েন্ট গত মাসে দক্ষিণ আফ্রিকায় প্রথম সনাক্ত হয় এবং এটি করোনার অন্য যেকোন ধরনের চেয়ে আরো বেশি সংক্রামক হওয়ায় এতে বিশ্বব্যাপী আতংক ছড়িয়ে পড়ে।
রামাফোসা নির্দিষ্ট সময়ের জন্য কেপ টাউনে সেলফ-আইসোলেশনে থাকবেন এবং তিনি আগামী সপ্তাহের জন্য ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজাকে সকল দায়িত্ব অর্পণ করেছেন।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি পশ্চিম আফ্রিকার চারটি দেশ সফর করা প্রেসিডেন্ট এবং দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলের সকলের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে।
গত ৮ ডিসেম্বর জোহানেসবার্গে ফিরে আসার পর প্রেসিডেন্টের করোনাভাইরাস পরীক্ষা করা হলে তখন তিনি নেগেটিভ হন।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। দেশটির প্রতিটি অঙ্গরাজ্যে স্থানীয় সময় অনুযায়ী ধাপে ধাপে ভোট গ্রহণ শেষ হয়। এবারের নির্বাচনকে প্রেসিডেন্ট ডোনাল ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কেশম দ্বীপে সোমবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এ ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
সব মন্তব্য
No Comments