স্টাফ রিপোর্টার :এই মাটিতে জন্ম আওয়ামী লীগের শিকড় অনেক গভীর, আওয়ামী লীগের হাটু ভাঙবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটি আলোচনা সভা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রছাত্রীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের এ কথা জানান। বাংলা একাডেমি অডিটরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, আমি গত পরশুদিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুষ্টানে বলেছিলাম কোমর ভাঙা বিএনপি, হাটু ভাঙা বিএনপি লাঠির উপর ভর করেছে। দেখলাম বিএনপির ফখরুল সাহেব তার জবাব দিয়েছেন। তিনি বলেছেন আওয়ামী লীগের নাকি হাটু ভেঙে গেছে। মির্জা ফখরুল হয় তো ভুলে গেছেন এটা আমার কথা না, এটা তাদের থ্রিংক ট্যাংক গণস্বাস্থ্যে জাফরউল্লাহ চৌধুরী এ কথা বলেছেন। বার বার বলেছেন কোমর ভাঙা বিএনপি, হাটু ভাঙা বিএনপি। আমি তাদের কথাই স্মরণ করিয়ে দিলাম হাটু ভাঙা দল লাঠির উপর ভর করেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের(আওয়ামী লীগ) হাটু ভাঙবে না, কোমর ভাঙবে না। আওয়ামী লীগের জন্ম এই মাটিতে। আওয়ামী লীগ এই মাটি থেকে উঠে আসা দল। আমাদের শিকড় অনেক গভীরে। এই মাটিতে যার জন্ম তার কোমর ভাঙবে না। আমি ভুল করিনি, ফখরুল সাহেব ভুল করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অবদান তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, দুর্যোগে আলো হাতে আমাদের সাসসের বর্ণিল ঠিকানা শেখ হাসিনা। তিনি ধ্বংস স্তুপের উপর বার বার সৃস্টির পতাকা উড়িয়েছেন। ১৩ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। এদেশে যুদ্ধাপরাধের বিচার করা কি সহজ ছিলো। তিনি বঙ্গবন্ধু হত্যার বিচার করে আমাদের পাপ মোচন করেছেন। জনগণের কল্যাণ, ভাগ্য উন্নয়নের জন্যই শেখ হাসিনার জন্ম হয়েছে।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শুধু বাংলাদেশ নয়,সারাবিশ্বে মঙ্গলবার্তা পৌঁছে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গাদের প্রতি মানবতা দেখিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দেখিয়ে দিয়েছেন ইচ্ছে করলেই মানুষের পাশে দাঁড়ানো যায়। আজকে শেখ হাসিনা বিশ্ব মানবতার মা হিসেবে পরিচিত পেয়েছেন।
তিনি বলেন, আজকে সারাদেশে গৃহহীনদের লাল-সবুজের ঘর উপহার দিয়েছেন। এই গৃহহীনরা কখনো কল্পনা ও করেননি গৃহহীনের অভিশাপ থেকে মুক্তি পাবেন। তারা আজকে শেখ হাসিনার জন্য দুইহাত তুলে দোয়া করবেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য মতিয়া চৌধুরীরর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য আব্দুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুর নানাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির সদস্য সচিব সুজিত রায় নদ্দী, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তাা পপি প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ব্যাংকের ঘোষিত নতুন মুদ্রানীতিকে ‘সরকারের বাজেটের সঙ্গে সাংঘর্ষিক’ উল্লেখ করে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি বলেছে, সমন্বয়হীন এ অর্থনৈতিক নীতির খেসারত দিতে হবে সাধারণ জ ...
ডেস্ক রিপোর্ট: হাসানুল হক ইনুর পক্ষের সাফাই সাক্ষী অ্যাডভোকেট জয়দেব বিশ্বাসের ওপর কুষ্টিয়ায় বিএনপির হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ বুধবার ১ জুলাই জাসদ কেন্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রায়ের বাজারের গণকবর জিয়ারত করেছেন। মঙ্গলবার ১ জুলাই বিকেলে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় করা হত্যাচেষ্টা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধব ...
সব মন্তব্য
No Comments