স্টাফ রিপোর্টার: আজ ২৯ ডিসেম্বর (সোমবার) বেলা দেড়টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারওগাঁওয়ের ইটিআই ভবনে আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা জনাব ইউনুস আলীর নিকট মনোনয়নপত্র দাখিল করেন। প্রতিনিধি দলের অপর সদস্যগণ হলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর জনাব আবদুর রহমান মুসা। এ সময় কয়েকটি শহীদ পরিবারের সদস্য, জুলাইয়ের আহত যোদ্ধা এবং সংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাওলানা আবদুল হালিম বলেন, “আমরা কিছুক্ষণ আগে মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জননেতা ডা. শফিকুর রহমানের পক্ষে ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছি। শহীদ হাদীসহ চব্বিশের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা হলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। আমীরে জামায়াতের জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ইনক্লুসিভ ও মানবিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ডা. শফিকুর রহমান ব্যক্ত করেছেন, আমরা ঢাকা-১৫ আসনে তাঁকে বিজয়ী করে তা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।”
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “ডা: শফিকুর রহমানের পক্ষ থেকে আপনাদেরকে ও দেশবাসীকে সালাম এবং শুভেচ্ছা। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই- যেন জাতি একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতি উপহার দিতে পারে। শহীদ আবরার ফাহাদ থেকে আবু সাঈদ পর্যন্ত সর্বশেষ শরীফ ওসমান হাদীসহ দেশে প্রায় দেড় হাজারের উপরে শহীদ হয়েছেন। ত্রিশ হাজারের উপরে আহত হয়েছেন। বহু মানুষ পঙ্গু হয়েছেন ও চোখ হারিয়েছেন। জুলাই যোদ্ধাসহ সকল শহীদদের স্মৃতির উদ্দেশে বলতে চাই আগামীর বাংলাদেশ গড়ার জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলেয়ে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, গতকাল ২৮ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনারা দেখেছেন ৮ দলের পক্ষ থেকে আমরা ছিলাম সেখানে। আরও ২টি দল যোগদান করেছেন এনসিপি ও এলডিপি। এই ১০ দলের পক্ষ থেকে আগামী নির্বাচনে আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন সবাই মিলে আমরা যেন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করি। সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের জন্যে অবৈধ অস্ত্র উদ্ধার থেকে আরম্ভ করে চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার এবং নির্বাচনের জন্যে সার্বিকভাবে একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করতে আমরা বারবার দাবি জানিয়েছি। সামনে আমাদের হাতে প্রায় দেড় মাস সময় আছে। এই সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্যে আমরা সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।”
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর অব. মোহাম্মদ আখতারুজ্জ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
সব মন্তব্য
No Comments