ঢাকাসহ দেশের ৬ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

প্রকাশ : 03 Oct 2026
ঢাকাসহ দেশের ৬ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এমন অবস্থায় রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


শনিবার ৩ অক্টোবর আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম দিন আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে তাপদাহের তেমন কোনো পরিবর্তন নেই। ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।


আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫১ মিনিটে।


সম্পর্কিত খবর

;