রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২

প্রকাশ : 03 Oct 2026
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।


শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।


বিভাগ ভিত্তিক গ্রেফতারের পরিসংখ্যানে দেখা যায়, রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৪৫ জন, মতিঝিল বিভাগ ৬১ জন, তেজগাঁও বিভাগ ৫৬ জন, মিরপুর বিভাগ ১০৫ জন, গুলশান বিভাগ ২৩ জন, উত্তরা বিভাগ ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেফতার করেছে।


অভিযানকালে পুলিশের হেফাজত থেকে ১টি বিদেশী রিভলবার, ৫ রাউন্ড গুলি, ৭টি চাপাতি, ৪টি রামদা, ১টি প্লাস, ৮ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা, ৫ ক্যান বিয়ার, ৩টি মোবাইলফোন ও ১টি ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।


ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানীতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

;