স্টাফ রিপোর্টার: রাজধানীর ডেমরা, কামরাঙ্গীরচর ও বংশালে পৃথক ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন মোছা. পপি (৩৫), স্বপ্না বেগম (৩৮) এবং হাশেম (৪৮)। পুলিশ ও পরিবারের বরাত দিয়ে প্রাথমিকভাবে তিনটি ঘটনাকেই আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। তিনজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ডেমরায় হাজী বাদশা মিয়া রোডের আমার ভুবন ভবনের ১১ তলার একটি ফ্ল্যাট থেকে মোছাম্মৎ পপি নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ডেমরা থানার এসআই মাহবুর রহমান জানান, বাথরুমের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
নিহত পপি নারায়ণগঞ্জের ফতুল্লার নন্দলালপুরের দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি পরিবারসহ ওই ভবনে থাকতেন। স্বামী রনি বলেন, দুপুরে গোসলের জন্য বাথরুমে যাওয়ার পর সাড়া না পেয়ে দরজা কেটে তাকে উদ্ধার করা হয়। তিনি জানান, তাদের মধ্যে কোনো ঝগড়া ছিল না। তাদের চার সন্তান রয়েছে।
কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুর ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় স্বপ্না বেগম (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বাসার ম্যানেজার টিটু জানান, ৮ মাস আগে পরিবারসহ নিচতলায় ভাড়া ওঠেন স্বপ্না। পরিবারের ভাষ্য অনুযায়ী তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন।
স্বামী খাজা জানান, তিনি পেশায় অটোচালক। রাতে স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়, সকালে ছেলে ফোন করে ঘটনাটি জানায়। কামরাঙ্গীরচর থানার এসআই আরিফুল ইসলাম জানান, ছেলে-মেয়ে বাইরে থাকার সুযোগে ফাঁকা বাসায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অপরদিকে বংশালের নাজিম উদ্দিন রোডের একটি ৬ তলা ভবনের চারতলায় হাশেম (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাত ১টায় ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে হাসিব জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
পুলিশ জানিয়েছে, প্রতিটি ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন এবং ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৭৯টি মামলা দায় ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসনে ১৩ বছর বয়সী মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মো. মাছুদ (২৭) নামের প্রতিষ্ঠানটির মুহতামিমকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে চরভদ্ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় দুই তরুণীর ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে চাঁদা দাবি এবং ছবি বিকৃত করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এই ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারসহ এক ছিনতাইকারীকে আটক করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন পুলিশ। আটককৃত ব্যক্তির নাম আব্দুল পারভেজ হৃদয় (২২)।যাত্রাবাড়ী ট্রাফিক জোন ...
সব মন্তব্য
No Comments