স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানান, বিষয়টি একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এবং সেই প্রক্রিয়াকে সম্মান জানিয়েই ভারত এগিয়ে যাচ্ছে।
শনিবার ৩ অক্টোবর সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ এর একটি সেশনে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাইকমিশনার বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারত সরকার বারবারই জানিয়ে আসছে যে এর একটি সুগঠিত আইনি প্রক্রিয়া রয়েছে এবং সেটি চলমান। এটি সম্পূর্ণভাবে আদালত সংশ্লিষ্ট প্রক্রিয়া, ফলে এ বিষয়ে কোনো টাইমফ্রেম দেওয়া সম্ভব নয়। ভারত একটি গণতান্ত্রিক দেশ হিসেবে নিজস্ব আইনি ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল।
শেখ হাসিনার ভারতে যাওয়ার প্রেক্ষাপট প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, তাকে নিতে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী বাংলাদেশে আসেনি। বরং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বিমানে করে ভারতে যান। জুলাই-আগস্টের সেই দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির জন্য ভারত প্রস্তুত ছিল না, তাই বিকল্প কোনো পরিস্থিতির কথাও তখন ভাবা হয়নি।
তিনি বলেন, প্রতিবেশী দেশ ও পুরোনো বন্ধু হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রীকে গ্রহণ করা ভারতের দায়িত্ব ছিল। শেখ হাসিনাকে বহনকারী বিমানকে ভারতে অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াত তা বলা কঠিন। ওই সময় শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে আর কোনো উপায় ছিল না।
অন্য এক প্রশ্নের জবাবে শরীফ ওসমান হাদীর হত্যাকারীকে হস্তান্তরের বিষয়ে হাইকমিশনার জানান, বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। যে কোনো সংকট বা অমীমাংসিত ইস্যুতে দুই দেশের দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধানের পথ বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টসে লাগা আগুন সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার ৩ অক্টোবর দুপুর ২টা ৪৪ মিনিটে ৮ তলা ভবনের তৃতী ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান সড়কপথে প্রকল্প এলাকায় পৌঁছেছে।শনিবার ৩ অক ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্ ...
স্টাফ রিপোর্টার: অবশেষে দেশে পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য আনা ইউরেনিয়ামের চালান। শুক্রবার ২ অক্টোবর রাত পৌনে ১২টার দিকে রাশিয়া থেকে আসা বিশেষ কার্গো ফ্লাই ...
সব মন্তব্য
No Comments