স্টাফ রিপোর্টার: আজ বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বেলা পৌনে ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ব্রিটিশ হাইকমিশনারের বারিধারা’র বাসভবনে পৌছলে তাকে স্বাগত জানান সারাহ কুক।
আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ব্রিটিশ হাইকমিশনার ও জাতীয় পার্টি চেয়ারম্যান। বৈঠকে অংশ নেয়ায় জাতীয় পার্টি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান ব্রিটিশ হাই কমিশনার। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, আগের মতই যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে। তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের পরিক্ষিত বন্ধু।
বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যান এর সঙ্গে ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments