নির্বাচন কমিশনের সিদ্ধান্তে উদ্বেগ
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনের (ইসি) সাম্প্রতিক কয়েকটি সিদ্ধান্তকে ঘিরে অসন্তোষ প্রকাশ করে কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রবিবার (১৮ জানুয়ারি) কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তাদের মতে, এই সিদ্ধান্ত নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার জন্য উদ্বেগজনক।
ছাত্রদল নেতারা অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক মহলের প্রভাব ও চাপের কারণে নির্বাচন কমিশন দায়িত্বশীল অবস্থান থেকে সরে এসে তড়িঘড়ি ও অপরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণ করছে। এতে করে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের স্বাধীনতা ও পেশাদার আচরণ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা মন্তব্য করেন।
এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন নিয়েও আপত্তি জানান তারা। ছাত্রদলের দাবি, বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাবের ফলে এ বিষয়ে নির্বাচন কমিশন একটি বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছে, যা বিশ্ববিদ্যালয় পর্যায়ের গণতান্ত্রিক চর্চার জন্য নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
কর্মসূচিতে বক্তারা বলেন, এসব সিদ্ধান্ত ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতির পরিবেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। তারা নির্বাচন কমিশনের কাছে বিতর্কিত সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনার দাবি জানান এবং নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর অব. মোহাম্মদ আখতারুজ্জ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
সব মন্তব্য
No Comments