১৭ বছর পর দেশের মাটিতে

সিলেট বিমানবন্দরে তারেক রহমান

প্রকাশ : 25 Dec 2025
সিলেট বিমানবন্দরে তারেক রহমান

সিলেট অফিস: লন্ডন থেকে সিলেট পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার ( ২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানটি যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে দুপুর পৌঁনে ১২টায় রাজধানীর হযরত শাহজালার আন্কর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।


এরআগে তারেক রহমানকে বহনকারি ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটু স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকা উদ্দেশে রওনা হয়। 

দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান দেশে ফেরার এই যাত্রায় সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকা ও সিলেট বিএনপির নেতাকর্মীদর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় তার জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

বিমানবন্দর থেকে সরাসরি সংবর্ধনা মঞ্চে যোগ দিবেন তারেক রহমান। এরপর মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সবশেষে গুলশানের তার ১৯৬ নম্বর বাসভবনে উঠবেন।


গত শুক্রবার (১৯ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ট্রাভেল পাস হাতে পেয়েছেন বিকেলে নিজের ফেইসবুক পোস্টে এখবর নিশ্চিত করেছে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে যুক্তরাজ্যেই আছেন তিনি।

সম্পর্কিত খবর

;