মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী : রাজশাহীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করেছে ভারতীয় সহকারী হাইকমিশন।শনিবার বেলা ১১ টার দিকে রাজশাহী মহানগরীর তালাইমারির পদ্মা লাইব্রেরী থেকে আলুপট্টি পর্যন্ত পরিচ্ছন্ন কার্যক্রম করা হচ্ছে।
পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার নিজে অংশ গ্রহণ করেন। তিনি রাস্তায় পড়ে থাকা বিভিন্ন ময়লা আবর্জনা ঝাড়ুদিয়ে নিজ হাতে পরিষ্কার করেন এবং সেগুলো রাস্তা থেকে বস্তায় ঢুকিয়ে ডাস্টবিনে ফেলে দেন।
সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন,বাংলাদেশের বন্ধু প্রীতম রাষ্ট্র ভারতে প্রতি বছর ১৪ই জানুয়ারী রাষ্ট্রীয়ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন দিবস পালন করা হয়। এরই অংশ হিসেবে বিশ্বের সকল রাষ্ট্রের ভারতীয় হাইকমিশন এবং সহকারী হাইকমিশনের কার্যালয়েও দিবস উপলক্ষে প্রতীকি আনুষ্ঠানিকতা উদযাপন করা হয়। আজকেও রাজশাহীতে এই অনুষ্ঠান পালন করা হচ্ছে বলে জানান।
উল্লেখ্য যে, ভারত জুড়ে স্বচ্ছতা পাক্ষিক ১লা জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত পনের দিন পালন করে সারা বিশ্বে ভারতীয় অফিসে। ২০১৪ সালে মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বচ্ছতা অভিযানটি ১ম প্রয়োগ করা হয়েছিল৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন দিল্লির রাজঘাটে ২ অক্টোবর ২০১৪ তারিখে এই প্রচারাভিযানটি আনুষ্ঠানিকভাবে চালু করেছিলেন ৷
পরিচ্ছন্নতা অভিযানে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল ও বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments