স্টাফ রিপোর্টার: মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তার নামে করিডোর ও চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে লীজ দেওয়ার নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে ও সিদ্ধান্ত বাতিলের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে ২৩ মে ২০২৫, শুক্রবার বিকাল ৪টায় পুরনো পল্টন মোড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন। সমাবেশ পরিচালনা করেন সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ।
সভাপতির বক্তব্যে মো: শাহ আলম বলেন, ইন্টেরিম গভর্মেন্টকে এদেশের ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলো ম্যান্ডেট দিয়েছেন প্রয়োজনীয় সংস্কার ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, দেশের স্বার্থ সাম্রাজ্যবাদীদের হাতে বিকিয়ে দেওয়ার জন্য নয়।
তিনি আরো বলেন, দেশের জনগণের টাকায় নির্মিত নিউ মুরিং টার্মিনালকে লাভজনক অবস্থায় বিদেশী কোম্পানীর কাছে লিজ দেওয়া কোনোভবেই গ্রহণযোগ্য হবে না। ইতিমধ্যে দেশবাসী তা পরিষ্কারভাবে বলে দিয়েছে।
তিনি বলেন, অতীতে চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে এদেশের জনগণ আন্দোলন ও আইনি লড়াই করে বন্দর রক্ষা করেছিল। এবারও জনগণ যেকোন মূল্যে দেশের সম্পদ রক্ষা করবে।
সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশের নীতিনির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই অন্তর্বর্তীকালীন সরকারের। এই কথাটি সরকারকে মনে রাখতে হবে। তিনি বলেন, ‘মানবিক করিডোর’-এর নামে সাম্রাজ্যবাদী আমেরিকার সাথে আঁতাত আর অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোর সাথে সংঘাতে জড়িয়ে ফেলার চক্রান্ত দেশবাসীকে নিয়ে রুখে দেয়া হবে। তিনি বলেন, সরকার দেশের স্বার্থবিরোধী এই পথ থেকে সরে না আসলে দেশবাসীকে নিয়ে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ, প্রয়োজনে ঘেরাও অবরোধ-হরতালের মতো কর্মসূচি দেওয়া হবে। বাংলাদেশকে সাম্রাজ্যবাদী প্রক্সি ওয়ার কোনোভাবেই জড়িত হতে দেওয়া হবে না। তিনি বলেন, কোন কোন মহল নানা ধরণের ইস্যু সামনে এনে নির্বাচনকে বিলম্বিত করতে চায়। যা দেশের গণতন্ত্রের পথ চলাকে সংকটে ফেলবে।
তিনি দেশের বর্তমান রাজনৈতিক সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ থাকা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে কাল বিলম্ব না করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের দাবী জানান।
সমাবেশের আগে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে সিপিবি’র নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন।
সমাবেশ শুরুর আগে পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জাতীয় প্রেসক্লাব হয়ে পুরানা পল্টন মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশের পরে আবারো বিক্ষোভ মিছিল জিরো পয়েন্ট, বায়তুল মোকাররম এলাকা ঘুরে পার্টি অফিসে এসে শেষ হয়।
উল্লেখিত দাবিতে ২৩ ও ২৪ মে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ২৩ মে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সমাবেশ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আগামীকাল ২৪ মে সিপিবি’র বিভিন্ন জেলা-উপজেলায় বিক্ষোভ সমাবেশ, মতবিনিময় সভা, পদযাত্রা, পথসভা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে বিভাগীয় সমাবেশ করেছে এগারো দলীয় ঐক্য। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দ ...
স্টাফ রিপোর্টার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের লক্ষ্য হলো বাংলাদেশকে একটি স্বনির্ভর, স্থিতিশীল এবং শিল্পোন্নত দেশে রূপান্তর করা, যেখানে প্রতিটি নাগরিক সমৃদ্ধি ও মর্যাদার ন্য ...
স্টাফ রিপোর্টার: বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ঘাটতি ও ঋণ নির্ভরতার বাজেট হিসেবে উল্লেখ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম ম ...
ডেস্ক রিপোর্ট: ডিপ্লোমা প্রকৌশলী ও কারিগরি সেক্টরের ন্যায্যতা আদায়, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলী উইং ন্যাশনাল ডিপ্ল ...
সব মন্তব্য
No Comments