স্টাফ রিপোর্টার: ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ঢাকাবাসী। নগর ভবনে লাগাতার অবস্থান কর্মসুচির ধারাবাহিকতায় আজ সোমবার বিকেলে ব্লকেড কর্মসুচি থেকে নতুন এই কর্মসুচি ঘোষণা করা হয়। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে এই কর্মসূচি।
কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান। এসময়, তিনি এখনো নগরবাসীর এই দাবি কেন মেনে নেয়া হচ্ছেনা, সরকারের হটকারিতায় চরম নিন্দা প্রকাশ করেন।একই সাথে ইশারাক হোসেনের মেয়র পদে বসা নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের দেয়া বিবৃতিকে চরম মিথ্যাচার বলেও আখ্যা দেন। দাবী আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে উল্লেখ করে বলেন, যদি আগামীকালের মধ্যে এই দাবি মেনে নেওয়া না হয়, এর খেসারত সরকারকেই দিতে হবে।যেকোন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে সরকারকে হুশিয়ারি করেন তিনি।
এর আগে সোমবার বেলা ১১ টা থেকে নগরভবন ব্লকেট ও এর আশপাশের এলাকায় ব্লকেট কর্মসূচি পালন করে ঢাকাবাসী।
বেলা ১১ টার কর্মসুচির আগে থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে বঙ্গ মার্কেট এলাকা ব্লকেড করে দেয় আন্দোলনকারীরা।একই সাথে গোলাপ শাহ মাজারের রাস্তাটিও বন্ধ করে দেয়া হয়।
কার্যত সকাল থেকেই অচলবস্থা বিরাজ।করছে নগর ভবন, পুলিশ হেডকোয়ার্টারসহ আশ পাশের এলাকা। আন্দোলনকারীরা বলছেন, আমাদের ভোটের রায় হাসিনা ছিনিয়ে নিয়েছিল, আদালতের রায়ে আমাদের ভোটের মর্যাদা ফিরে পেয়েছি।ইশরাক হোসেনকে মেয়র ঘোষাণা করা আদালত ঘোষণা দিয়েছে, নির্বাচন কমিশনও গেজেট দিয়েছে। এই সরকারের লোকজন তাকে দায়িত্ব বুঝে দিচ্ছেনা।আমরা এর প্রতিবাদ জানায়।অবিলম্বে ইশারাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।
পুরান ঢাকার আরেক বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, ইশরাক ভাইকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়া পর্যন্ত আমরা এই জায়গা ছাড়বো না। একইসাথে বলেন, এখন আমাদের দাবি শুধু ইশরাক ভাইয়ের মেয়রের দাবিই নয়, আসিফেরও পদত্যাগ করতে হবে। ওরা নব্য স্বৈরাচার।
সকাল থেকেই নগর ভবনের সামনে স্টেজ করে অবস্থান করে নগর ভবন এলাকা ব্লকেড কর্মসুচি পালন করছেন তারা। আসিফের তুই স্বৈরাচার, এই মুহুর্তে গদি ছাড়, শপথ নিয়ে তালবাহানা চলবেনা চলবেনা, অবৈধ তালবাহানা মানিনা মানবোনাসহ নানাবিধ শ্লোগানে প্রকম্পিত হতে থাকে নগর ভবন এলাকা। হাজার হাজার নগরবাসী একসাথে ইশারাক হোসেনের মেয়র পক্ষে আওয়াজ তুলেছেন। আজ নিয়ে গেল পাচ দিনের মতো ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসুচি পালন করে যাচ্ছেন ঢাকাবাসী। এর আগে গত শনিবার এবং রবিবার সচিবালয় অভিমুখে হাজার হাজার নগরবাসীর অংশগ্রহনে বিক্ষোভ কর্মসূচিও পালন করেন আন্দোলনকারীরা।
আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করছেন বলেও অভিযোগ আন্দোলনকারীদের। তবে ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের।
পুরান ঢাকার স্থানীয় বাসিন্দারা বলছেন, নাগরিক সেবা নিশ্চিত করতে নগর ভবনে ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে দেখতে চান।
আজকে নিয়ে টানা পঞ্চম দিনের মতো নগর ভবনের সামনে ইশারাক হোসেন মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কর্মসূচি পালন করে আসছেন ঢাকাবাসী।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments