স্টাফ রিপোর্টার: বাংলা সিনেমার প্লে ব্যাকে এন্ড্রু কিশোর পরবর্তী যুগে একসময় দাপিয়ে বেড়িয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। এরপর নকল গানের প্রতিবাদে দীর্ঘদিন দূরে ছিলেন প্লে ব্যাক থেকে। বিরতি কাটিয়ে ফেরার পর করেছেন হাতে গোনা কিছু কাজ। তবে সিনেমার গানে আসিফ আকবরের অনুপস্থিতি ঘুচতে চলেছে। দীর্ঘ বিরতির পর সিনেমায় গাইলেন আসিফ আকবর। আলোক হাসানের পরিচালনায় বহুল আলোচিত টগর সিনেমার টাইটেল গানে মিলবে পুরনো সেই আসিফ আকবরের কন্ঠ। আর সিনেমার টাইটেল গানের সঙ্গে ঠোঁট মেলাবেন ঢাকাই সিনেমার ওঠতি তারকা আদর আজাদ। ‘হবেরে খেলা, কাঁপবে শহর / খেলতে এসেছে ওয়ান অ্যান্ড অনলি টগর’- এমন কথার গানটি লিখেছেন জান্নাত আরা ফেরদৌস মিলা। সুর-সংগীত করেছেন আয়ুষ দাস। গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন ‘অনেকদিন পর এমন একটা গান গাইলাম। আসলে এ ধরনের গান গাওয়া একটু কষ্টের। তার উপর আবার এখন বয়স হয়েছে। কিন্তু এরপরও যখন প্রযোজক পরিচালক বলে এটা আপনাকে ছাড়া হবে না, তখন নিজেই অনুভব করি আসলেইতো! আমি নিজেও গানটি গেয়ে জোশ পেয়েছি।’ এআর মুভি নেটওয়ার্ক এর প্রযোজনায় টগর সিনেমায় আদর আজাদ ছাড়াও অভিনয় করেছেন পূজা চেরী, আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, শরীফুল, যোজন, এলআর খান সীমান্ত প্রমুখ। চট্টগ্রামে সিনেমাটির প্রায় ৮০ শতাংশ দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। সিনেমাটির অডিও ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে আছে স্টিমু ডিজিটাল, ফ্যাশন পার্টনার ইজি ফ্যাশন লিমিটেড, ট্যুরিজম পার্টনার প্রিয় হলিডেজ এবং প্রোডাকশন পার্টনার এলএমজি বিডি। সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য এ আর মুভি নেটওয়ার্ক টিমের। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। সিনেমাটি আগামী ঈদুল আযহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত নজরুল উৎসব ২০২৬-এ অংশ নিতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন কলকাতার বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমনা চ্যাটার্জী। তাঁর এই বাংলাদেশ সফর উপলক্ষে আর্টিস্ট ক্লাবে ...
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
সব মন্তব্য
No Comments