স্টাফ রিপোর্টার: ৫ আগষ্টে ফ্যাসীবাদের পতনের পর অনেক সাংবাদিক পালিয়েছে, যা অতীতে কখনো ঘটেনি। মুক্তিযুদ্ধের পর জনগণের আকাঙ্ক্ষায় দেশ গঠনের পরিবর্তে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলেছে দূর্নীতির মহোৎসব। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুটপাটের সকল পথ বন্ধ করতে হবে বলে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক এমএ আজিজ। আজ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)'র উদ্যোগে আয়োজিত মাসব্যাপী গণইফতারের চতুর্থ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা সম্পাদক ফয়সাল মনির এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একেএম আশরাফুল হক। এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন
যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন ও সহ সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ ) শাহজাহান ব্যাপারী।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক এমএ আজিজ বলেন আরও বলেন, এদেশের মালিক জনগণ, জনগণের মালিকানা জনগণের নিকট ফিরে দেওয়ায় রাজনীতিই এবি পার্টি করে আসছে । ৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিলো বৈষম্যের কারনে এখনও আমরা বৈষম্যের মধ্যেই আছি। আগামী নির্বাচনে গণইফতারে উপস্থিত জনতাকে সৎ নেতা বেঁছে নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, আপনাদের খাদ্য নিশ্চিত করার দায়িত্ব সরকারের, কিন্তু আজ এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে এসব দায়িত্ব পালন করতে হচ্ছে। আগামীতে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারবে এমন দল ও নেতাকে ভোট দিবেন। আর কোন চোর বাটপারকে ভোট দিয়ে ক্ষমতায় বসানো যাবেনা।
বিশেষ অতিথির বক্তব্যে নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি জনাব মাওলানা একেএম আশরাফুল হক বলেন, ইসলামে সাম্য, সমতার উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। এবি পার্টিও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে আগামীর রাষ্ট্র গড়তে চায়। প্রতিকূল পরিস্থিতির শত বাঁধা পেরিয়ে ধীরে ধীরে জনপ্রিয় দল হয়ে উঠছে এবি পার্টি। বিগত ফ্যাসিবাদের বিপক্ষে এবি পার্টির সাহসী সংগ্রামের ভূয়সী প্রশংসা করেন তিনি।
গণ ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, উত্তরের সদস্য সচিব সেলিম খান, মহানগর দক্ষিনের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন, যুগ্ম সদস্য সচিব আহমাদ বারকাজ নাসির, কেন্দ্রীয় সহকারী শিক্ষা বিষয়ক সহ সম্পাদক ফয়সাল মনির, যুবপার্টির মহানগর দক্ষিণের আহবায়ক মাহমুদ আজাদ, দফতর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল, স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ সম্পাদক তোফাজ্জল হোসাইন রমিজ, কেফায়েত হোসাইন তানভীর, সহ সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রব জামিল, নারী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক শাহিনুর আক্তার শিলা, আমেনা বেগম, সহ দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরন চৌধুরী, সহঃ অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সহঃ প্রচার সম্পাদক রিপন মাহমুদ, আজাদুল ইসলাম আজাদ, ইকবাল হোসাইন, পল্টন থানা আহবায়ক আব্দুল কাদের মুন্সি, যাত্রাবাড়ী থানা আহবায়ক আরিফ সুলতান সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments