পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হারুন অর রশিদ এর বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে দেবীগঞ্জ পাবলিক ক্লাব হলরুমে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়।
এ সময় সংবাদ সম্মেলনে চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, সততার সহিত সামাজিক ও রাজনৈতিক জীবন পরিচালনা করায় ব্যক্তিগত ইমেজ তৈরি হয় এতে কিছু মানুষের হিংসার পাত্র হই,তারই অংশ হিসেবে সমকালের প্রতিনিধি হরিষ চন্দ্র রায় ও সাম্প্রতিক দেশকাল ও সময়ের কন্ঠস্বর প্রতিনিধি ২৮ ডিসেম্বর মাদরাসার জমি লিজের টাকা চেয়ারম্যানের পকেটে শিরোনামে আমার বিরুদ্ধে একটি মিথ্যা বানোয়াট,ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেন।এ সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ভবিষ্যতে সংবাদ পরিবেশনে আরো সতর্ক হতে বলেন তিনি।
বক্তব্যে তিনি আরো বলেন,আমি জনগনের প্রতিনিধি আমার কাছে বিবাহ বিচ্ছেদ,শালিশসহ কত মানুষের টাকা জমা থাকে,তাই বলে আমি টাকা আত্মসাত করব।সেরকমে একটি ঘটনা শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার জমি লিজের এক লাখ ৯০ হাজার টাকা আমার কাছে জমা ছিল।প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্রদের মাঝে দুটি পক্ষ হওয়ায়, মাদরাসার সুপার আসলে তালা দেওয়া হয় অফিসে।সুপারকে টাকা নেওয়ার কথা বলেছি কিন্তু উনি টাকা নিতে রাজি না হয়ে, আমার কাছেই রাখতে বলেন।যখন প্রয়োজন হবে নেওয়া যাবে।
সংবাদ সম্মেলনে,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরকার ফরিদুল ইসলাম,উপজেলা যুবদলের আহবায়ক মুসফিকুর রহমান বাবু,পৌর যুবদলের সদস্য সচিব রেজাউল ইসলাম লিটন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক খলিলুর রহমান,চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক বাবলু হক,দপ্তর সম্পাদক হুমায়ুন শেখ ও পরিষদের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
বরিশাল ব্যুরো: মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহনী এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা নৌ-পুলিশের সদস্যরা।শনিবার বেলা এগারোটার দিকে স্থানীয়রা হিজলা উপজ ...
ডেস্ক রিপোর্ট: পরস্পরের প্রতি সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে শনিবার পথশিশু, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষের জন্য ফল উৎসবের আয়োজন করেছে গুলশান সোসাইটি। বিচারপতি শাহাবুদ্দ ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুরে বহুল আলোচিত ও সমালোচিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও) ডা. এস এম মাইদুল ইসলাম অবশেষে বদলি ...
সব মন্তব্য
No Comments