স্টাফ রিপোর্টার: বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তার আগমনকে স্বাগত জানিয়ে রাজধানীতে মিছিল করেছে যুবদল ঢাকা মহানগর উত্তর।
যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল এবং বিপ্লবী সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ এর নেতৃত্বে স্বাগত মিছিলে ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিু, তসলিম হাসান মাসুম, তানভীর আহমেদ ইকরাম, মহানগর সদস্য হাসিবুল রাজ শাওন, আবু সালেহ চৌধুরী মানিক, কমরুল ইসলাম, রতন ইসলাম রাহী, ইলিয়াস ফকির, সালাউদ্দিন আহমেদ, আমিনুল ইসলামসহ ঢাকা মহানগর উত্তর যুবদলের আওতাধীন ২৬ টি থানা ৭১ ওয়ার্ডের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।
মিছিলটি রাজধানীর ঢাকা বনানী কাকলী ফুট ওভার ব্রিজের নিচে থেকে মহাখালী কাঁচাবাজার গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বরণ করে নেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে যুবদল ঢাকা মহানগর উত্তর। এই মিছিলের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করা হলো।"এ সময় তিনি মিছিলটি সফলভাবে সম্পন্ন করার জন্য যুবদল ঢাকা মহানগর উত্তরের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে সকল ষড়যন্ত্র ধূলিসাৎ হবে এবং গণতন্ত্র ভিত শক্তিশালী হবে।
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর অব. মোহাম্মদ আখতারুজ্জ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
সব মন্তব্য
No Comments