অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট - ২০২৬ পর্যবেক্ষণের লক্ষ্যে -ঘানার সাবেক রাষ্ট্রপতি নানা আকুফো-আদ্দোর নেতৃত্বে বাংলাদেশ সফররত কমনওয়েলথ পর্যবেক্ষক দলের
বৈঠক করেছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
শনিবার (৭ ফেব্রুয়ারী) সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় পার্টির পক্ষে অংশগ্রহণ করেন, পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নাজমা আক্তার।
কমনওয়েলথ পর্যবেক্ষক দলের
পক্যারিবিয়ান উইমেন ইন লিডারশিপ, অ্যান্টিগুয়া ও বারবুডার প্রেসিডেন্ট লেব্রেখটা নানা ওয়ে হেসে-বেইন (Lebrechtha Nana Wiafe Hesse-Bayne) ও কানাডার যোগাযোগ বিশেষজ্ঞ, নীল ফিলিপ ফোর্ড (Neil Philip Ford) ছাড়াও আইন, রাজনীতি, নির্বাচন, মানবাধিকার, ও কূটনীতিতে অভিজ্ঞ ১১ জন সদস্য বৈঠকে অংশ নেন।
বৈঠকের বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বিশেষ দূত মাসরুর মাওলা বলেন, বৈঠকে কমনওয়েলথ টিমের সদস্যরা নির্বাচনের পরিবেশ নিয়ে আমাদের কাছে জানতে চান,জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, বিগত তিনটি নির্বাচন নিয়ে নানা অভিযোগ থাকার কারণেই ২০২৪ সালে ৫ আগস্ট গণঅভ্যুত্থান হয়েছিল। আমাদের তরুণ সমাজ যে ভোটের অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে তা আজও উপেক্ষিত।
আগামী জাতীয় সংসদ নির্বাচন আদৌ অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। রাজনৈতিক দল সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত হয়নি। নির্বাচনী প্রচারণায় প্রাণহানি সহ সহিংসতার ঘটনা ঘটছে।
তাছাড়া নির্বাচনের কয়েকদিন বাকি থাকলেও এখনো নির্বাচন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে সাধারণ মানুষ। শুধু সাধারণ মানুষ নয় সিভিল সোসাইটির প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরাও মিডিয়াতে এ সংশয়ের কথা বলছে।
তাছাড়া নির্বাচন হলেও সে নির্বাচন আদৌ কতটুকু গ্রহণযোগ্য হবে তা নিয়েও সংশয় থেকে যায়।
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আরো বলেন, জাতীয় পার্টির অনেক নেতাদের নামে মিথ্যা হত্যা মামলা দেয়া হয়েছে। সে মামলা সরকার প্রত্যাহার করেনি। এছাড়া যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের নামেও ভ্রমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উল্লেখ্য কমনওয়েলথ প্রতিনিধি দল বাংলাদেশের নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজনদের সাথে বৈঠক করে নির্বাচন প্রক্রিয়া, আইনের শাসন, ও নিরপেক্ষতা নিয়ে মতবিনিময় করছে।
নির্বাচনের সুষ্ঠুতা পর্যবেক্ষণ, স্বচ্ছতা নিশ্চিত করা এবং একটি স্বাধীন মূল্যায়ন প্রদান করা কমনওয়েলথ টিমের লক্ষ্য।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ। সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উত্থাপিত এ-সংক্রান্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে নতুন আইনগত পদক্ষেপ। সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে, যার ফলে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কার্যক্রম ...
স্টাফ রিপোর্টার: সাবেক জাতীয় সংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলায় তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদনও না ...
স্টাফ রিপোর্টার: ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই নারীর নাম বিবি সাওদা (৩৭)। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ...
সব মন্তব্য
No Comments