নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় এক চালককে শ্বাসরোধে হত্যা করে ভ্যান ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তামিম খান (১৬) নামে ওই কিশোর ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আমিনুল নামে একজনকে আটক করা হয়েছে। নিহত তামিম খান সদর উপজেলার হবখালি গ্রামের রুবেল খানের ছেলে। রোববার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে ভ্যানচালক কিশোর তামিম নিখোঁজ হয়। পরে স্বজনরা তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেলে একপর্যায়ে তামিমের চাচাতো ভাই জানায়, অভিযুক্ত আমিনুলকে তামিমের ভ্যানে নিয়ে যেতে দেখেছে। পরে নিহতের স্বজনরা আমিনুলকে আটক করে ঘটনাটি পুলিশকে জানায়। সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে আমিনুল স্বীকার করে যে তামিমকে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার পর লোহাগড়া উপজেলার মশাঘুনি এলাকায় মাটিচাপা দিয়েছে এবং ভ্যান মশাঘুনি গ্রামে বিক্রি করেছে। পরে নড়াইল সদর থানা পুলিশের ওসি সাজেদুল ইসলাম ও গোয়েন্দা পুলিশের একটি দল মশাঘুনি এলাকা থেকে লোহাগড়া থানা পুলিশের উপস্থিতিতে নিহতের মরদেহ উদ্ধার করে। আসামি আমিনুলকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, আসামির স্বিকারোক্তি মোতাবেক ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আমিনুলকে আটক ও চোরাই ভ্যান কেনাবেচার অভিযোগে দুজনকে হেফাজতে নেয়া হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেস্ক রিপোর্ট: পরস্পরের প্রতি সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে শনিবার পথশিশু, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষের জন্য ফল উৎসবের আয়োজন করেছে গুলশান সোসাইটি। বিচারপতি শাহাবুদ্দ ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুরে বহুল আলোচিত ও সমালোচিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও) ডা. এস এম মাইদুল ইসলাম অবশেষে বদলি ...
মাহমুদুর রহমান (তুরান), ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, সার, আমন ধানের বীজ ও কৃষি উপকরণ বি ...
সব মন্তব্য
No Comments