ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বিবৃতিতে বলেছেন, “আওয়ামী লীগ কোন আধুনিক রাজনৈতিক দল নয়, এটি সন্ত্রাসীদের আখড়া। এরা সবসময় রক্ততৃষ্ণায় কাতর থাকে। এই দলটি দেশকে হত্যা, দখল, হাঙ্গামা, রক্তারক্তি ও খুনোখুনীতে ভরিয়ে দিতে চাচ্ছে। এই দলটির পরতে পরতে জড়িয়ে আছে মানবাত্মার অবমাননার বিভিন্ন দিক। দেশব্যাপী পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে দোর্দন্ড প্রতাপ শুরু করেছে বর্তমান শাসকগোষ্ঠী।
তিনি গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে অভিযোগ করেন গত ২০ মে ২০২৩, বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে রাজবাড়ী জেলা বিএনপি’র সমাবেশে অংশগ্রহণের পূর্বে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এর বাসভবনে আওয়ামী ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশের সামনেই হামলা চালায়। পুলিশ দিনভর আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এর বাসভবনে গুলিবর্ষণ ও লাঠিচার্জ করে। পরবর্তীতে সভাস্থলে যাওয়ার সময় পুলিশ নেতাকর্মীদের ওপর টিয়ারগ্যাস ও গুলিবর্ষণ ছাড়াও বেপরোয়া লাঠিচার্জ করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে বহু নেতাকর্মীকে গ্রেফতার করে। পরে ১৭ জন নেতাকর্মীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মহিলা দল নেত্রী ও রাজবাড়ী পৌরসভার কাউন্সিলর ফারজানা ইয়াসমিন ডেইজি-কে ১ নং আসামী করে রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদার, জেলা যুবদল সভাপতি খায়রুল আনাম বকুল, যুবদল নেতা এ্যাড. নেকবর হোসেন মনি, কাউসার আহমেদ, জেলা ছাত্রদল নেতা নুরুল ইসলাম ও ইদ্রিস আলী শেখসহ ৪১ জনকে আসামী এবং অজ্ঞাত ১২০ জনকে আসামী করে মিথ্যা মামলা দায়ের করা হয়। বিবৃতি বিএনপি মহাসচিব বলেন, দেশে এখন জবাবদিহিতাহীন নির্মম দুঃশাসন বিরাজমান বলেই সন্ত্রাসীদের বেপরোয়া বিস্তারলাভ ঘটেছে। তাদের সৃষ্ট অবসন্ন গণতন্ত্রে মানুষকে বন্দী করে রাখা হয়েছে। দেশে ন্যায় বিচার মহাশুণ্যে বিলীন হয়ে গেছে। বিচারহীনতার কারণেই সন্ত্রাসীরা বেআইনী কাজ করতে উৎসাহিত হচ্ছে। এরা ইতিহাস থেকে শিক্ষা নেয়া দুরে থাকুক বরং ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা করে জনগণের ওপর রক্তাক্ত আগ্রাসনের পূণরাবৃত্তি ঘটাচ্ছে। গত ২০ মে দলীয় কর্মসূচি পালনকালে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলা, গুলিবর্ষণ, লাঠিচার্জ ও নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়েছে তা সরকারের বর্বরতম পরিকল্পনারই অংশ। আমি এই বর্বরোচিত হামলার ঘটনায় জড়িত দুস্কৃতিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহবানসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি করছি।”
ডেস্ক রিপোর্ট: জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ জুন) সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ঢাকা মহানগর গ ...
বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরকারকে শুরু থেকে একটা কথা বলছি, আইনশৃঙ্খলা ও অর্থনীতি এই দুইটা জায়গায় যদি দৃশ্যমান অগ্রগতি না হয়, তাহলে এই সরকা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, নতুন-পুরাতন বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ ও প্রতিবাদ করা হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহ ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার ও সংকল্প রক্ষায় আন্দোলনরত বিভিন্ন সংগঠনের সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভায় জুলাই ...
সব মন্তব্য
No Comments