জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় খেলতে গিয়ে মুখে বাইন মাছ ঢুকে গোলাম রসুল (১৩) নামের এক বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের পুটুনি গ্রামে এঘটনা ঘটেছে। নিহত ওই ছেলে পুটুনি গ্রামের ভ্যানচালক নজরুল ইসলামের ছেলে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহম্মেদ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই চিকিৎসক জানান-বেলা ১২টার দিকে ওই শিশুটির গলায় একটি বাইন মাছ ঢুকে যায়। এর পরেই সে জ্ঞান হারায়। অচেতন অবস্থায় বেলা ১টার দিকে তাকে জরুরি বিভাগে আনা হয়। ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা করে আমরা নিশ্চিত হই হাসপাতালে আনার আগেই সে মৃত্যু বরণ করেছে। পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি বিলে মাছ ধরছিল গ্রামের সবাই। সেখানে গোলাম রসুল নামের ওই প্রতিবন্ধী শিশুটির মাও মাছ ধরছিলো। সেখানে খেলতে গিয়ে শিশুটির গলায় বাইন মাছ ঢুকে যায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শিশুটির মা আশুরা বিবি জানায়, সকাল থেকে
ছেলেকে সঙ্গে নিয়ে বিলে মাছ ধরছিলাম বিলে। হঠাৎ গলার ভেতরে একটা বাইন মাছ ঢুকে যাওয়ায় ছেলে চিৎকার শুরু করে। অনেক চেষ্টা করেও সে মাছ বের করা যায়নি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই আমার ছলেকে ডাক্তারা মৃত ঘোষণা করে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদে ...
সব মন্তব্য
No Comments