স্টাফ রিপোর্টার: জাতিসংঘের তত্ত্বাবধানে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে যাত্রা করা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক জিএস আম্মারসহ বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর শাহবাগ এলাকায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সমবেত হয়ে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের ব্যারিকেড অতিক্রম করতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শাহবাগ এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে বিকেল সাড়ে ৪টার দিকে দেওয়া এক পোস্টে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে দাবি করা হয়, সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন এবং আরও কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি আপাতত কোনো জমায়েত না করার আহ্বান জানিয়ে বলা হয়, আহতদের চিকিৎসা নিশ্চিত করে সংগঠনটি পুনরায় রাজপথে কর্মসূচিতে ফিরবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী এবং চলমান পরিস্থিতি ধৈর্য ও সংযমের সঙ্গে মোকাবিলা করার আহ্বান জানানো হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও নিশ্চিত করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
স্টাফ রিপোর্টার : ইন্ডিয়া জোটের বৈঠকের একদিন পরই দিল্লিতে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে গিয়ে একান্ত বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৯ জুন) ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিন পেয়েছেন। বুধবার (১০ জুন) দুপুর ১টা ...
স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভবিষ্যৎ ও ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তপ্ত আলোচনা হয়েছে। কার্যপ্রণালী বিধির ৬৮ বিধিতে উত্থাপিত নোটিশের ওপর আলোচন ...
রাহাদ সসুমন,বিশেষ প্রতিনিধি : জাতীয় পার্টির মহাসচিব ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সরকার যদি প্রথম বছরেই অনিয়ম ও দুর্নীতি মূলক নির্বাচন করে তাহলে মুখ থুবড়ে পড়বে।স্থানীয় নির্বাচনে কোনধরন ...
সব মন্তব্য
No Comments