বেলাল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা যুদ্ধ করেছিলাম এই দেশকে স্বাধীন করার জন্য—এটা সত্য। আজ যারা তরুণ, তাদের অনেকের হয়তো সে সময়ের অভিজ্ঞতা নেই। কিন্তু যাদের বয়স পঞ্চাশের ওপরে, তারা ভালোভাবেই জানেন—১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী প্রায় ৩০ লাখ মানুষকে হত্যা করেছিল এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানি ঘটিয়েছিল।”
তিনি বলেন, “দুঃখের সঙ্গে বলতে হয়, সেই সময় জামায়াতে ইসলামি পাকিস্তানি বাহিনীর সঙ্গে সহযোগিতা করেছিল। তাহলে যে দলটি আমাদের স্বাধীনতা চায়নি, তাদের আমরা কীভাবে সমর্থন করতে পারি?”
মির্জা ফখরুল আরও বলেন, “এই বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যে কোনো মূল্যে আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে হবে, যে কোনো মূল্যে আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে এবং যে কোনো মূল্যে আমাদের গণতন্ত্রের সঙ্গে থাকতে হবে।”
তিনি বলেন, “একাত্তর ও চব্বিশ—এই দুটিকে সঙ্গে নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই চেতনাকে সামনে রেখে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই এক হয়ে আগামীর পথে এগিয়ে যেতে চাই।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments