ডোর টু ডোর পদযাত্রা কর্মসূচি পালন করবে এবি পার্টি
স্টাফ রিপোর্টার: এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন ভোটারদের সচেতন করতে নির্বাচনী আচরণবিধি মেনে আগামী ২১ তারিখের পর সপ্তাহব্যাপী ডোর টু ডোর পদযাত্রা কর্মসূচি পালন করবে এবি পার্টি। আজ বিকেলে দলের নারী কর্মীদের এক কর্মশালায় এ কর্মসূচি ঘোষণা করেন তিনি। এর আগে ছাত্রদের নিয়ে আয়োজিত নিপা আচরণবিধি সংক্রান্ত কর্মশালায় তিনি বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণঅভ্যুত্থান সবক্ষেত্রেই তরুণরা নেতৃত্ব দিয়েছে। তরুণরা ঐক্যবদ্ধ থাকলে রাষ্ট্র গঠন ও সংস্কারের সংগ্রাম সফল হবে। তিনি রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং সমস্যা সমাধানে তরুণদের সংঘবদ্ধ হবার আহ্বান জানান।
আজ ফেনীতে বাংলাদেশ ছাত্রপক্ষের কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময়সভা এবং নারী কর্মীদের পৃথক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এবি পার্টি ফেনী জেলার সদস্যসচিব প্রভাষক ফজলুল হক ও জাহানারা আক্তার মনি অনুষ্ঠান দুটি সঞ্চালনা করেন। সভা দুটোয় সভাপতিত্ব করেন দলের জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ।
এর আগে নুসরাত জাহান প্রমাকে আহ্বায়ক ও বাকী বিন আবদুল্লাহ আল আফীফ তামিমকে সদস্য সচিব করে বাংলাদেশ ছাত্রপক্ষের ফেনী জেলা শাখার ৩০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বুধবার (৭জানুয়ারি) ফেনী শহরের মিজান রোডস্থ এবি পার্টির কার্যালয়ে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।
মতবিনিময় সভা ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, দুই হাজারের বেশি শহীদের রক্তের বিনিময়ে আমাদের সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে। আমরা যদি এবার ব্যর্থ হই শহীদের রক্ত বৃথা যাবে, ইতিহাস আমাদের কোনোদিন ক্ষমা করবে না। শহীদদের কাছে দায়বদ্ধতা থেকে আমাদের সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে। আমরা বরাবরই তোমাদের (ছাত্রদের) পাশে ছিলাম, আগামী দিনগুলোতেও থাকবো। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পেশাজীবি কমিটির সদস্য এডভোকেট সাইফুল্লাহ নোমান, এবি পার্টি ওমান প্রবাসী নেতা নুর নবী নয়নসহ এবি পার্টি জেলা,উপজেলার নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর অব. মোহাম্মদ আখতারুজ্জ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
সব মন্তব্য
No Comments