স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সনের বিশেয সহকারী এবং শ্রমিক দলের সমম্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, অনেক চাঁদাবাজ এবং সন্ত্রাসী আবারও সক্রিয় হয়েছে। তারা বিভিন্ন জায়গায় বিএনপির নাম ভাঙ্গিয়ে অপকর্ম করছে। পরক্ষণে দেখা যায় এরা বিএনপির কেউ নয়, ধরা পড়ার পর তদন্তে দেখা যায় যুবলীগ অথবা ছাত্রলীগ। যে কয়েকজন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এসব অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। বিএনপিতে কোনো চাঁদাবাজ এবং দখলবাজের স্থান নেই।
শনিবার বিকালে দখল-চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে শিল্প কারখানায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ঢাকা জেলা শ্রমিকদল আয়োজিত আশুলিয়ায় বাইপাইল মোড়ে এক শ্রমিক কর্মচারী সমাবেশে তিনি এসব কথা বলেন।
দীন ইসলামের সভাপতিত্বে শ্রমিকনেতা হোসেন আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক এমপি ডা. সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, শ্রমিক নেতা হুমায়ন কবির খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, শ্রমিক নেতা কফিল উদ্দিন, জামাল উদ্দিন, রেফাত উল্লাহ প্রমূখ।
শিমুল বিশ্বাস বলেন, পরাজিত শক্তি দেশে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে প্রতিবিপ্লব ঘটাতে চায়। একটি মহল দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির সুনাম নষ্ট করার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। যদি কেউ কোনো অপকর্ম করেন, জানমালের জন্য যদি কেউ হুমকি হয়ে দাঁড়ান, তাহলে তার ছাড় নেই সে যত বড় নেতাই হোন।
তিনি বলেন, শ্রমিক দলসহ বিএনপির সকল নেতাকর্মীকে দখলবাজদের বিরুদ্ধে রূখে দাড়াতে হবে। বিশেষ করে পরিবহন সেক্টর, বন্দর, গার্মেন্টস খাত, ঔষধ শিল্প, ব্যাংক সেক্টরসহ সকল শিল্প কলকারখানায় যেনো কেউ অরাজকতা না করতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। বিএনপি জনমানুষের দল। তাদের নিরাপত্তা দেয়া এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments