স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জাতিসংঘ অফিসের যৌথ আয়োজনে সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে রাজনৈতিক দল ও বিভিন্ন কমিশনের এক মতবিনিময় সভা শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারের আইন উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল। ঐকমত্য কমিশন, সংবিধান, দূর্নীতি দমন, নির্বাচন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ওনাদের সুপারিশ বিষয়ে।
আমার বাংলাদেশ পার্টি’র, ( এবি পার্টি ) সাধারন সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জাতিসংঘের মহাসচিবকে দেশে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে জাতিসংঘ বাংলাদেশ টীম, জেনেভার মানবাধিকার কমিশনের অবদান অনস্বীকার্য। ২০২৪ সালের জুলাই-আগষ্টের গনঅভ্যুত্থানে যে রাষ্ট্রীয় গনহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তা মানবাধিকার দপ্তরের ১১৪ পৃষ্ঠার প্রতিবেদন বিস্তারিত ফুটে উঠেছে।
এবি পার্টি মনে করে বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে সর্বপ্রথম জাতিসংঘের বিভিন্ন সংস্থায় শেখ হাসিনা পরিবারের যে সকল আত্মীয়রা রাষ্টীয় স্বজনপ্রীতির মাধ্যমে চাকুরী পেয়েছে এবং সেগুলোর অপব্যবহার করেছে দেশের জনগনের বিপক্ষে সেগুলো খতিয়ে দেখা দরকার। বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও মানবাধিকার লঙ্ঘন বন্ধ নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের অফিস ২-৩ বছর মেয়াদে প্রতিষ্ঠা করা যেতে পারে। ব্যারিষ্টার ফুয়াদ রোহিঙ্গাদের নিরাপদে তাদের দেশে প্রত্যাবর্তন করবার জন্য জাতিসংঘ মহাসচিব কে আহ্বান জানান। দিল্লীর চোখ দিয়ে বাংলাদেশকে না দেখবার আহ্বানও জানান তিনি। সেক্ষেত্রে জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশ বিষয়ক উপদেষ্টাদের প্রোফাইল খতিয়ে দেখা উচিত বলে মনে করেন এবি পার্টির সাধারন সম্পাদক যাতে ভুল তথ্য দিয়ে জাতিসংঘ ও এর বিভিন্ন সংস্থাকে যেন বিভ্রান্ত করতে না পারে।
জাতিসংঘের মহাসচিব ২০২৪ এর গনঅভ্যুত্থানের কথা বলতে গিয়ে ওনার তারুণ্যের স্মৃতিচারণ করেন। ৭০ এর দশকে পর্তুগালে ঘটা গনতান্ত্রিক বিপ্লবের উদাহরন টেনে উনি আশাবাদ ব্যক্ত করেন যে বাংলাদেশ তার নিজস্ব গতিতে ও পথ পরিক্রমায় জাতীয় আকাঙ্খা পূরন করতে পারবে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিএনপি, জামাতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, গনতন্ত্র মঞ্চ ও সিপিবি’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments