ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বিবৃতিতে বলেছেন, ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিরোধী দলের কর্মসূচি এবং নেতৃবৃন্দের বিরুদ্ধে যেভাবে আক্রমনাত্মক বক্তব্য, হুমকী-ধমকী ও বিরোধী দলের কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিয়ে সংঘাত-নৈরাজ্য সৃষ্টিতে উস্কানী দিচ্ছেন, তাতে তাদের নেতা কর্মীরা অতি উৎসাহী হয়ে তৃণমূলে বিরোধী দলের নেতা কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালাচ্ছে। তাদের এ হামলা থেকে বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক নেতৃবৃন্দও বাদ যাচ্ছে না। গণবিচ্ছিন্ন ও গণতন্ত্র বিরোধী সরকার তার ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদী, দুঃশাসন নির্বিঘ্নে চালাতে বিরোধী দলের ওপর নিষ্ঠুর দমন-নিপীড়ন অব্যাহত রেখেছেন। দমন-নিপীড়ন, নিষ্ঠুর নির্যাতন চালিয়ে চলমান আন্দোলন দমন করা যাবে না।
বিবৃতিতে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবীতে ময়মনসিংহের সমাবেশে যোগ দেওয়ায় বীর মুক্তিযোদ্ধা ও পাগলা থানা
বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক শেখ মোঃ ইসহাক এবং যুগ্ম আহবায়ক আনসারুল ইসলামের ওপর নৃশংস হামলা সরকারের ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিরোধী দলের কর্মসূচি এবং নেতৃবৃন্দের বিরুদ্ধে যেভাবে আক্রমনাত্মক বক্তব্য, হুমকী-ধমকী ও বিরোধী দলের কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিয়ে সংঘাত-নৈরাজ্য সৃষ্টিতে উস্কানী দিচ্ছেন, তাতে তাদের নেতা কর্মীরা অতি উৎসাহী হয়ে তৃণমূলে বিরোধী দলের নেতা কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালাচ্ছে। তাদের এ হামলা থেকে বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক নেতৃবৃন্দও বাদ যাচ্ছে না। গণবিচ্ছিন্ন ও গণতন্ত্র বিরোধী সরকার তার ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদী, দুঃশাসন নির্বিঘ্নে চালাতে বিরোধী দলের ওপর নিষ্ঠুর দমন-নিপীড়ন অব্যাহত রেখেছেন। দমন-নিপীড়ন, নিষ্ঠুর নির্যাতন চালিয়ে চলমান আন্দোলন দমন করা যাবে না।
বিবৃতিতে তিনি বলেন, পাগলা ও গফরগাঁও এলাকায় আওয়ামী নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করছে। সেখানে বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার নেই। নেতাকর্মীরা স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মসূচি পালন ও সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ এবং ঢাকা বা ময়মনসিংহে দলীয় কর্মসূচিতে স্থানীয় নেতা কর্মীরা যোগ দিতে গেলেও আওয়ামী সন্ত্রাসীরা তাদের ওপর হামলে পরছে। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিহত, পঙ্গুত্ববরণ এবং মারাত্মক আহত হয়েছেন। মিথ্যা ও গায়েবী মামলায় গ্রেফতার এবং হয়রানীর শিকার হচ্ছেন। ক্ষমতাসীন দলের এহেন সন্ত্রাসী কর্মকান্ডে স্থানীয় প্রশাসনও নিরব ভূমিকা পালন করছে।
বিবৃতিতে বিএনপি মহাসচিব ময়মনসিংহের পাগলা থানা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ মোঃ ইসহাক এবং যুগ্ম আহবায়ক আনসারুল ইসলামের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
স্টাফ রিপোর্টার: পতিত ফ্যাসিস্টের পরিকল্পিত সন্ত্রাস রুখতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার নগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের ...
সিলেট অফিস: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটের গণরায় নিয়ে বিরোধী দল সংসদে সমাধান চেয়েছিল, কিন্তু সরকারই আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে। যৌক্ত ...
স্টাফ রিপোর্টার, ঢাকা: ডেঙ্গু ও হামে বিপুল সংখ্যক শিশুসহ মানুষের মৃত্যু, সরকারের নির্লিপ্ততা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সচিবালয় অভিমুখী বিক্ষোভ মিছিলে বাধা দি ...
ময়মনসিংহ অফিস: শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার ...
সব মন্তব্য
No Comments