শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশ : 24 Sep 2026
শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ অফিস: শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে কাজ করছেন এবং অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।


বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়ন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকার শিক্ষকদের প্রশিক্ষণ, আধুনিক শিক্ষা উপকরণ সরবরাহ এবং বিদ্যালয়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম জোরদার করেছে।


এর আগে প্রতিমন্ত্রী বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হাসনাত মাহমুদ তালহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতসহ অন্যান্যরা।


এর আগে সকালে প্রতিমন্ত্রী নান্দাইলের আনওয়ারুল হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ পরিদর্শন করেন এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কলেজের শিক্ষা পরিবেশ ও সার্বিক বিষয় নিয়ে শিক্ষকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় শেষে কলেজ প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মসূচি সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

সম্পর্কিত খবর

;