ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বিবৃতিতে বাংলা একাডেমী আয়োজিত আসন্ন একুশের বই মেলায় ভিন্নমতের বই প্রকাশের জন্য আদর্শ প্রকাশনীর ষ্টল স্থগিত করায় গভীর উদ্বেগ, ক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, “বাংলা একাডেমীর একুশের বইমেলা মুক্তবুদ্ধি চর্চার উপযুক্ত স্থান হিসেবে যুগ যুগ ধরে বিবেচিত হয়ে আসছে। সরকার বিরোধী ও ভিন্নমতের বই প্রকাশের অভিযোগে আদর্শ প্রকাশনীকে আসন্ন বই মেলায় ষ্টল স্থগিত করা খুবই উদ্বেগজনক এবং নিন্দনীয়, এ ঘটনা মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বই মেলা কোন সরকার বা একক দলের নয়। বরং দলমত নির্বিশেষে সকলের প্রাণের মেলা হিসেবেই বিবেচিত হয়ে আসছিল। কিন্তু ৩টি ভিন্ন মতের বই এর জন্য ছয়শতাধিক বই প্রকাশকারী সংস্থা আদর্শ প্রকাশনীর ষ্টল স্থগিত করার মাধ্যমে বাংলা একাডেমী ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হলো এবং ভিন্নমত দমন ও মত প্রকাশের স্বাধীনতা হরণ করতে অপব্যবহার করছে। অথচ ভিন্নমতের কারনেই বাংলা একাডেমী প্রতিষ্ঠা হয়েছিল।
এর পূর্বেও কয়েকবার বাংলা একাডেমী একুশের বই মেলায় ভিন্নমতের বই প্রকাশের কারণে প্রকাশনা সংস্থার ষ্টল স্থগিত বা বাতিল করেছে। গণ-বিরোধী আওয়ামী সরকার গণতন্ত্র হরণ করে কর্তৃত্ববাদী দুঃশাসন দির্ঘায়িত করতে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে নগ্ন দলীয়করণ ও দখল করে দেশকে ভঙ্গুর করে দিয়েছে। জনগণের অর্থে পরিচালিত বাংলা একাডেমীর মত সৃজনশীল এবং মেধা ও মননের প্রতিষ্ঠানকেও এরা ঘৃন্য দলীয়করন করেছে।
আমি বাংলা একাডেমী কর্তৃপক্ষকে একুশের বইমেলাকে দলীয়করন না করার আহবান জানাই এবং আসন্ন বই মেলায় আদর্শ প্রকাশনী সহ ভিন্নমতের বই প্রকাশকারী অন্যান্য প্রকাশনীর ষ্টল বরাদ্দের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তাদের ষ্টল বরাদ্দের আহবান জানাই, যাতে বই মেলা দল-মত নির্বিশেষের সকলের প্রাণের মেলা হিসেবে পুনঃ বিবেচিত হতে পারে”।
স্টাফ রিপোর্টার: পতিত ফ্যাসিস্টের পরিকল্পিত সন্ত্রাস রুখতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার নগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের ...
সিলেট অফিস: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটের গণরায় নিয়ে বিরোধী দল সংসদে সমাধান চেয়েছিল, কিন্তু সরকারই আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে। যৌক্ত ...
স্টাফ রিপোর্টার, ঢাকা: ডেঙ্গু ও হামে বিপুল সংখ্যক শিশুসহ মানুষের মৃত্যু, সরকারের নির্লিপ্ততা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সচিবালয় অভিমুখী বিক্ষোভ মিছিলে বাধা দি ...
ময়মনসিংহ অফিস: শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার ...
সব মন্তব্য
No Comments