আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রয়টার্স জানিয়েছে, বুধবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, পূর্বাঞ্চলীয় দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলায় একজন নিহত এবং ৮ জন আহত হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, হামলায় আহতদের আঘাত সামান্য থেকে গুরুতর পর্যন্ত রয়েছে এবং বিমানবন্দরের বস্তুগত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। কী ধরনের হামলা হয়েছে তা বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।
হামলার পর বিমানবন্দরের ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, ঘটনার পর রাতভর দাম্মাম থেকে ফ্লাইটগুলো অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে সম্প্রতি দেশটির বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলার ঘটনা বেড়েছে। এর আগে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর সহ কয়েকটি বিমানবন্দরে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে এসব ভিসা বাতিল করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পর ...
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়া প্রদেশে একটি নিরাপত্তা প্রশিক্ষণকেন্দ্রে হুথি বিদ্রোহীদের হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ।সোমবার (১৯ অক্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সম্ভাব্য হামলার হুমকির কথা উল্লেখ করে ইরাক, সিরিয়া, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের ১২ দেশে অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা স ...
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান অঞ্চলে নজরদারি চালানোর সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল ত ...
সব মন্তব্য
No Comments