আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব অর্থনীতি নতুন করে সচল করার মূল এজেন্ডা নিয়ে রোমে অনুষ্ঠিত জি২০ শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন। করোনা মহামারির পর এই প্রথম শীর্ষ নেতারা সশরীরে সম্মেলনে যোগ দিচ্ছেন।
গ্লাসগোতে সোমবার অনুষ্ঠিতব্য কোপ২৬ জলবায়ু সম্মেলনের প্রাক্কালে রোমে অনুষ্ঠিত দু’দিনের জি২০ সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় বিষয় আলোচনা এগিয়ে নেয়ার জন্য চাপ রয়েছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার জি২০ নেতাদের সতর্ক করে নেতাদের জলবায়ু পরিবর্তন মোকবেলায় অবিশ্বাস কাটিয়ে উঠে জলবায়ু লক্ষ্য অর্জনে “আরো উচ্চাকাক্সক্ষা এবং আরো পদক্ষেপ” গ্রহনের আহবান জানিয়েছেন।
গুতেরেস বলেছেন, “আমরা এখনো সঠিক পথে আছি, আমি মনে করি এটি এগিয়ে নেয়ার জন্য জি২০ সম্মেলন একটি সুযোগ।”
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইতালি সফরে আসায় রোমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সময়ে টালমাটাল অবস্থা ঘুরিয়ে দিতে এবং বিশ্বে আমেরিকার নেতৃত্ব পুনরুদ্ধারে বাইডেন এই সফরে আসেন।
জি২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সশরীরে উপস্থিত থাকবেন না, তারা ভিডিও লিংকে যুক্ত হবেন।
সম্মেলনের আয়োজক ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি “জি২০ সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার অঙ্গীকার ঘোষণার” আহ্বান জানিয়েছেন। ২০১৫ সালে জলবায়ু সম্মেলনে ‘প্যারিস চুক্তিতে’ প্রাক শিল্পযুগের স্তরের এই তাপমাত্রা ধরে রাখার অঙ্গীকার করা হয়।
জি২০ সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা রোধে বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর মধ্যে বৈষম্য নিরসন একটি কঠিন বিষয় হবে।
আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার রাজনীতিতে বড় আলোড়ন ফেলে আইনসভার উচ্চকক্ষ সেনেটের সদস্য হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন পর্ন ছবির তারকা ও অভিনেত্রী দেইসি আলেখান্দ্রা ওমানিয়া ওরতিজ। জনগণের ভোটে লাতিন আমের ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ জাপানে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৩ জনে দাঁড়িয়েছে। বুধবার ভোর থেকে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধানে তল্লাশি চাল ...
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
সব মন্তব্য
No Comments