ডেস্ক রিপোর্ট: যুগপৎ আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবীতে দেশব্যাপী জেলা ও মহানগরে সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বিবৃতিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধায়ীসহ জনসাধারণের প্রতি ২৫ জানুয়ারী বুধবার দেশব্যাপী মহানগরী ও জেলা পর্যায়ে সমাবেশ সফল করে দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট, গণ-বিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও রাজবন্দীদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে চলমান গণ-আন্দোলন বেগবান করার আহবান জানান।
২৫ জানুয়ারী বিভাগীয় সদর ও মহানগরে সমাবেশ সমূূহে কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়াও, দেশব্যাপী অন্যান্য জেলা সদরেও জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: পতিত ফ্যাসিস্টের পরিকল্পিত সন্ত্রাস রুখতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার নগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের ...
সিলেট অফিস: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটের গণরায় নিয়ে বিরোধী দল সংসদে সমাধান চেয়েছিল, কিন্তু সরকারই আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে। যৌক্ত ...
স্টাফ রিপোর্টার, ঢাকা: ডেঙ্গু ও হামে বিপুল সংখ্যক শিশুসহ মানুষের মৃত্যু, সরকারের নির্লিপ্ততা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সচিবালয় অভিমুখী বিক্ষোভ মিছিলে বাধা দি ...
ময়মনসিংহ অফিস: শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার ...
সব মন্তব্য
No Comments