ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে অবৈধ ইটভাটার এক মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইট ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়। গতকাল শনিবার দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত ‘ভিআইবি ব্রিকস’ নামে অবৈধ ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পরিদর্শক রাকিবুল হাসান, সরাইল ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও আনসার সদস্যরা। অভিযুক্ত ইটভাটার মালিক হলেন উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মোঃ আবুল হোসেনের ছেলে আব্দুর রহিম। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন জানান, অভিযানে দেখা গেছে ভিআইবি ব্রিকসের কর্তৃপক্ষ পরিবেশগত ছাড়পত্র এবং লাইসেন্স দেখাতে পারেনি। এ কারণে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর ৪ ধারার লঙ্ঘনের দায়ে ১৪ ধারায় এই মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের নদীভিত্তিক পর্যটনের লক্ষ্যে প্রথমবারের মতো কাঠের তৈরি ঐতিহ্যবাহী বিলাসবহুল নৌ-তরী ‘কুইন অব উলানিয়া’ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার বিকেলে কীর্তনখোলা নদীতে অনুষ্ঠানের ...
মো. মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি: জেলার কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ছয়লেন মহাসড়কের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসটার্মিনাল থেকে ইল্লা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মহাসড়কজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হ ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামে দৃষ্টি প্রতিবন্ধী মো. দুলাল মিয়ার পৈতৃক ও ওয়ারিশি সম্পত্তি এবং বড় ভাই নূরে আলমের ক্রয়কৃত জমি অবৈধভাবে দখলচেষ্ ...
সব মন্তব্য
No Comments