উজিরপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন প্রতিটি এলাকার অনাবাদী-পরিত্যাক্ত জমি চাষাবাদ যোগ্য করে ফসল ফলিয়ে নিজের, সমাজের ও দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণ করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করে উজিরপুর মডেল থানার ওসি মোঃ কামরুল হাসান থানা কম্পাউন্ডের ভিতরে কয়েক একর অনাবাদী পরিত্যাক্ত ভূমি চাষাবাদ করে ফসল ফলানোর উদ্যোগ নিয়েছেন। এ লক্ষ্যে ১৬ নভেম্বর সকাল থেকে ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ শুরু করেন। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দিয়েছে। এ কারণে বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা ধরে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে বিভিন্ন সভাসমাবেশে দেশের নেতাকর্মী থেকে শুরু করে সকল শ্রেণিপেশার মানুষকে স্ব স্ব স্থান থেকে অনাবাদী ও পরিত্যাক্ত ভ‚মিতে যার যেটুকু জমি আছে সেখানে ফসল উৎপাদন করার নির্দেশ দিয়েছেন। যাতে করে বাংলাদেশে মানুষের খাদ্যের সংকট সমাধান করতে পারে। আর এ কাজে সর্বপ্রথম উজিরপুর মডেল থানার ওসি মোঃ কামরুল হাসান অনাবাদী পরিত্যাক্ত জমিতে চাষাবাদ করে ফসল উৎপাদনের মহতি উদ্যোগ গ্রহন করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। এ ব্যাপারে ওসি কামরুল হাসান জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি বাড়ির আঙিনা থেকে শুরু করে অনাবাদী জমিতে চাষযোগ্য করে ফসল উৎপাদনের নির্দেশ দিয়েছেন। এ নির্দেশকে সম্মান জানিয়ে থানা কম্পাউন্ডের মধ্যে অনাবাদী জমিতে চাষ করে বিভিন্ন ফসল উৎপাদনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে যাতে করে আমাদের চাহিদা পূরণ করে পুলিশ সদস্যদের মধ্যে আগ্রহ তৈরী হয়। আর এ কারণে অন্য সকলেও উদ্বুদ্ধ হয়ে এ কাজে আগ্রহী হয়। যাতে করে সকল মানুষ যার যেটুকু জমি আছে সেখানে ফসল ফলিয়ে নিজেদের চাহিদা পূরণ করতে পারে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌহিদ জানান, অনাবাদী জমিতে আবাদযোগ্য করে গড়ে তুলতে আমাদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে। মাটির উপর নির্ভর করে যেখানে যে ফসল উৎপাদনের উপযোগী সেই ফসল উৎপাদনের জন্য সহযোগিতা করা হবে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments